শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৭ মার্চ ২০২৫ ২১ : ৪৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: শচীন বনাম লারা। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের এই লড়াইকে কেন্দ্র করে নসট্যালজিক হয়ে উঠেছিল ক্রিকেটবিশ্ব।
সেই মঞ্চেই লেগে গেল যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের টিনো বেস্টের মধ্যে। ক্যারিবিয়ানদের করা ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ইন্ডিয়া মাস্টার্স চার উইকেটে ১৪৯ রান তুলে চ্যাম্পিয়ন হয়।
ভারতের ইনিংসের ১৩ ওভারের ঘটনা। যুবরাজ সিংয়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন ক্যারিবিয়ান তারকা টিনো বেস্ট। দুই দলের দুই তারকার মধ্যে কথা কাটাকাটির ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কী কথা হয়েছিল দু'জনের মধ্যে তা পরিষ্কার নয়।
তবে বেস্ট তাঁর ওভার শেষ করার পরে চোটের অজুহাত দেখিয়ে মাঠ ছাড়ার অনুমতি চান আম্পায়ারের কাছে। সেই সময়ে বিষয়টা আম্পায়ার বিলি বাওডেনের কাছে তোলেন যুবি। বিলি বাওডেন ক্যারিবিয়ান তারকা টিনো বেস্টকে মাঠ ছাড়ার অনুমতি দেননি। এই বিষয়টাই সহ্য হয়নি টিনো বেস্টের। তিনি যুবির সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে দেন। দু'জনের মধ্যে শুরু উত্তপ্ত কথা কাটাকাটি। ইংল্যান্ডের প্রাক্তন পেসার ড্যারেন গঘ ধারাভাষ্যের সময়ে বলেন, ''টিনো বেস্ট দমবার পাত্র নয়। ও সব সময়ে সবার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। দু'জনের কেউই না দমলে এই ব্যাপারই হবে।''
Lafda with Yuvraj vs Tino best ☠️ #IMLT20Final #YuvrajSingh #IMLT20
— CricFreak69 (@Twi_Swastideep) March 16, 2025
pic.twitter.com/FfPJTvOBVt
দুই তারকাকে শান্ত করতে এগিয়ে আসেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ব্রায়ান লারা। যুবির পার্টনার অম্বতি রায়ডু এবং আম্পায়ার বিলি বাওডেন পরিস্থিতি সামলানোর জন্য এগিয়ে আসেন।
পরে অবশ্য দুই ক্রিকেটারই শান্ত হন। অম্বতি রায়ডুর ৫০ বলে ৭৪ রানের ফলে ভারত খুব সহজেই ক্যারিবিয়ানদের রান তাড়া করে ম্যাচ জিতে নেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি