শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৭ মার্চ ২০২৫ ২০ : ০৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। নাইটদের আইপিএল খেতাব দিয়ে তিনি রোহিত শর্মা-বিরাট কোহলিদের হেডস্যর হয়েছেন।
কেকেআরের নতুন মেন্টর হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ডোয়েন ব্রাভো। গতবার গম্ভীরের সঙ্গে কেকেআরের কোচিং স্টাফ হিসেবে ছিলেন অভিষেক নায়ার, রয়ান টেন দুশখ্যাতে। তাঁদের অভাব অনুভূত হবে কিনা তা তর্কের বিষয়। তবে ভারতের প্রাক্তন ম্যাচ উইনার হরভজন সিং মনে করেন, হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্রাভোর দর্শনের মধ্যে পার্থক্য রয়েছে। একজন শৃঙ্খলাপরায়ণ, কড়া মানসিকতার। অন্যজন অর্থাৎ ডোয়েন ব্রাভো খোলামেলা মানসিকতার। তিনি ক্যারিবিয়ান তারকা। পার্টি সংস্কৃতিতে বিশ্বাসী। বর্ণময় চরিত্রও বটে। এখানেই হরভজনের দ্বিধাদ্বন্দ্ব।
সেভাবে বলতে গেলে চন্দ্রকান্ত পণ্ডিত ও ডোয়েন ব্রাভো দুই মেরুর বাসিন্দা। এই দুই পৃথিবী কি মিলবে? দলের স্বার্থে একই বিন্দুতে এসে মিলে যাবে দু'জনের চিন্তাভাবনা?
ভাজ্জি মনে করেন এখানেই সমস্যা কলকাতা নাইট রাইডার্সের। ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন সিং বলেন, ''কেকেআরে দুই ব্যক্তিত্ব। একজন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে। আরেকজন সকাল ছ'টায় ঘুমোতে যায়। এই দু'জন কীভাবে একযোগে কাজ করে সেটাই দেখার বিষয়।''
চলতি মাসের ২২ তারিখ আইপিএলে অভিযান শুরু করছে কেকেআর। তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শ্রেয়স আইয়ারকে রাখা হয়নি এবার। তাছাড়া দলের কাঠামো একই ধরে রাখা হয়েছে। অজিঙ্ক রাহানে দলের অধিনায়ক। কিন্তু তাঁর ব্যাটিং পজিশন এখনও পরিষ্কার নয়। ভাজ্জি বলছেন, ''ব্যাটিং লাইন আপে রাহানে কত নম্বরে ব্যাট করবে, তা ওকেই স্থির করতে হবে। ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলের মতো পাওয়ার হিটার নীচের দিকে ব্যাট করবে। রাহানের সেরা ব্যাটিং পজিশন তিন নম্বর। ওপেনিং স্লটও স্থির হয়ে গিয়েছে কেকেআরের।''
নাইটদের দুই মাথা-চন্দ্রকান্ত পণ্ডিত ও ডোয়েন ব্রাভো কীভাবে তাঁদের কাজে সমন্বয় সাধন করেন, সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি