রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

East Bengal fans

খেলা | বেঙ্গালুরুতে 'প্রবাসে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের'   অনন্য নজির

Sourav Goswami | ১৭ মার্চ ২০২৫ ১৯ : ৫২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বাঙালির আবেগ আর ফুটবল প্রেম যেন সমার্থক। আর সেই আবেগের সঙ্গে জড়িয়ে আছে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের প্রতি ভালোবাসা আর সমর্থনের অনন্য নজির গড়েছে "প্রবাসে ইস্টবেঙ্গল" - ইস্টবেঙ্গল ক্লাবের একটি ফ‍্যান ক্লাব।
গত ৮ই মার্চ, "প্রবাসে ইস্টবেঙ্গল" আয়োজন করেছিল এক বিশেষ ফুটবল প্রতিযোগিতার, যার মূল উদ্দেশ্য ছিল প্রয়াত ফুটবলারদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা। বেঙ্গালুরুর এক খ্যাতনামা মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সের ফুটবলপ্রেমীরা। দল গঠন থেকে শুরু করে মাঠের সাজসজ্জা — সর্বত্রই ফুটে উঠেছিল ইস্টবেঙ্গল ক্লাবের লাল-হলুদের গর্বিত ছোঁয়া।
অংশগ্রহণকারী দলগুলোর নামকরণ করা হয় ইস্টবেঙ্গলের কিংবদন্তি প্রশিক্ষকদের নামে যেমন মর্গ‍্যানস ম‍্যাভেরিকস, অস্কার্স আউটলস, কার্লেসেস কার্লাস, রাইডার্স রেবেলস, কোলাসোস ক্রাশার্স এবং আলেস এসেস।  এরপর শুরু হয় উত্তেজনায় ভরা খেলা, যেখানে ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা যায় অসাধারণ দলগত ঐক‍্য ও ক্রীড়াসুলভ মনোভাব।
আয়োজকদের তরফ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিযোগিতা শুধু খেলার জন্য নয়, বরং প্রবাসে থেকেও ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য এবং প্রিয় খেলোয়াড়দের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যম। উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস আর আনন্দ দেখেই স্পষ্ট, এমন উদ্যোগ আরও বেশি করে আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে।
সমাপ্তির আগে বিজয়ী দলকে পি কে ব‍্যানার্জি এবং কৃশানু দে স্মারক ট্রফি দেওয়া হয়, এবং রানার্স আপ দলকে সুভাষ ভৌমিক এবং সুদীপ চ‍্যাটার্জি ট্রফি দেওয়া হয়। এছাড়াও ম‍্যাচের সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার, সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার, সর্বোচ্চ গোলদাতা, এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কে পরিমল দে, প্রশান্ত ডোরা, সুধীর কর্মকার, সুরজিৎ সেনগুপ্ত, ক্রিশ্চিয়ানো জুনিয়র, এবং স্বপন বল স্মারক সম্মান দেওয়া হয়। 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তাঁরা এই ধরনের অনুষ্ঠানের পরিকল্পনা করবেন যাতে প্রবাসেও ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য ও আবেগের আগুন জ্বলতে থাকে।
এই আয়োজন প্রমাণ করে দিল, মাটি থেকে দূরে থাকলেও, হৃদয়ের গভীরে ইস্টবেঙ্গল চিরকালীন ভালবাসার নাম। 'প্রবাসে ইস্টবেঙ্গল'-এর এই প্রয়াস তাই শুধু ফুটবল নয়, বরং আবেগের এক অনন্য উৎসব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া