বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বৈষ্ণোদেবী মন্দিরের কাছে দেদার মদ্যপান! ভয়ঙ্কর অভিযোগে আইনি জটে জড়ালেন ওরি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৭ মার্চ ২০২৫ ১৯ : ০৪Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরির ছোঁয়ায় নাকি ভাগ্য ফেরে তারকাদের। এরকম কথা ঘোরে বলিপাড়ায়। তাই সবসময় চর্চায় থাকেন বলিউডের 'সেলফি কুমার'।‌ কিন্তু এবার ওরি আইনি বিপাকে। 

 


মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের পাশের হোটেলে দেদার মদ্যপানের অভিযোগে ওরি এবং সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তাঁরা বৈষ্ণোদেবীর বেস ক্যাম্প কাটরার একটি হোটেলে রাতভর মদ্যপান করেছেন। 

 

 

আইন অনুসারে, কাটরায় মদ বিক্রি, মদ রাখা এবং মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই রাতভর কাটরার একটি বিলাসবহুল হোটেলে মদ্যপান করেছেন ওরি-সহ আরও সাত ব্যক্তি। সোমবার কাটরা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ওরির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 


গত ১৫ মার্চ ওরির একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়েছিল। যেখানে একটি বেসরকারি হোটেলে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁকে। এই ঘটনার সূত্রপাত ওই ভিডিও ঘিরেই। জানা যাচ্ছে, ওরির বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন জম্মু-কাশ্মীর পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া