বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | দেবচন্দ্রিমার হুমকিতে কিরণের ড্রোন-মাইক ফেরালেন সায়ন্ত, প্রাক্তনের থেকে আর কী দাবি করলেন অভিনেত্রী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৭ মার্চ ২০২৫ ১৪ : ৩১Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সায়ন্ত মোদক ও কিরণ মজুমদারের বিচ্ছেদ নিয়ে বর্তমান সময়ে যে জলঘোলা হচ্ছে, তা কারওরই আর অজানা নয়। চলতি মাসেই খবর আসে, কিরণের সঙ্গে সায়ন্তের সম্পর্ক ভাঙার খবর। সায়ন্তর বিরুদ্ধে উঠে আসে সম্মানহানি, মারধরের মতো অভিযোগও। 

 


শুধু কিরণ নন, এই অভিযোগগুলি করেন সায়ন্তর আরও দুই প্রাক্তন প্রেমিকা দেবচন্দ্রিমা সিংহ রায়, প্রিয়াঙ্কা মিত্রও। শুধু তাই নয় এই তিন জনকে দেখা গিয়েছে তাঁর ব্লগেও।

 


ইতিমধ্যেই দেবচন্দ্রিমার কাছ থেকে সায়ন্তর কাছে বার্তা গিয়েছিল, তাঁর কাছে থাকা কিরণের মাইক আর ড্রোন ফিরিয়ে দিতে হবে। না দিলে, তিনি সায়ন্তর বিরুদ্ধে কিছু প্রমাণও আনবেন বলে হুমকি দিয়েছিলেন। ২৪ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছিলেন দেবচন্দ্রিমা। অবশেষে সায়ন্তর কাছ থেকে কিরণের সম্পত্তি এল দেবচন্দ্রিমার বাড়িতে। নিজের ব্লগে সেকথা জানালেনও অভিনেত্রী।

 


দেবচন্দ্রিমাকে বলতে শোনা যায়, "ধন্যবাদ আপনি ফিরিয়ে দিয়েছেন। এগুলো তো লোকের জিনিস। যাক কিছু তো অন্তত ভাল লাগল। এবার শুধু আরেকটা অনুরোধ, আপনার ব্লগে আমার সঙ্গে ভিডিওগুলো ডিলিট করে দিন। এতক্ষণে নিশ্চয়ই আপনার কাছে আমার মেইল গেছে বা ইউটিউব থেকে নোটিফিকেশন গিয়েছে।"

 


দেবচন্দ্রিমা জানান, সায়ন্তর চ্যানেল ‘কনফিউজড বক্স’-এ থাকা তাঁর ভিডিও, যা বানানো হয়েছিল বছরচারেক আগে, যখন তিনি আর সায়ন্ত সম্পর্কে ছিলেন, সেগুলো মুছে ফেলার জন্য নোটিস পাঠিয়েছে তাঁর টিম। 

 


দেবচন্দ্রিমা এদিন আরও বললেন, "আমার ভিডিওগুলো আমি আপনার চ্যানেলে দেখতে চাই না। এরপর আমার জীবনেও কেউ থাকবে। আমারও একটা ফ্যামিলি তৈরি হবে। আমি চাই না, তাঁদের জীবনে কোনওভাবে এটা প্রভাব ফেলুক। বুঝতেই পারছেন, ছোট বয়সে আমরা অনেক ভুল করে থাকি। এখন হলে অনেক সতর্ক থাকতাম।"

 

দেবচন্দ্রিমা এর আগে ব্লগে জানিয়েছিলেন, তাঁরা যখন মলদ্বীপে ঘুরতে গিয়েছিলেন, একটা টাকাও দেননি সায়ন্ত। এমনকী, ট্রাভেল এজেন্টের বিল মেটানোর ভয়ে, সব যোগাযোগ বন্ধ করে দেন। খরচ হয়েছিল ৩ লাখ। হুমকি দিয়ে সেই টাকা এর আগে ফেরত চাইলেও, এবারের ভিডিওতে দেবচন্দ্রিমা স্পষ্ট করলেন, কোনও টাকা আর চান না। কারণ, যা করেছিলেন ভালবেসে করেছিলেন। তাই দাম চান না আর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া