বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ মার্চ ২০২৫ ২২ : ০০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ার অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় চরিত্রাভিনেতা সৌরভ শুক্ল। সলমন খানের ‘কিক’ ছবিতে ‘টাইগার’-এর নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের বাবার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সে ছবিতে সলমনের সঙ্গে সৌরভের মজাদার রসায়ন দারুণ উপভোগ করেছিলেন দর্শক। বিশেষ করে ছবির যে দৃশ্যে প্রথমবার মুখোমুখি হচ্ছেন সলমন ও সৌরভ - হাততালি ও হাসির রোল যৌথভাবে ছুঁয়ে ফেলেছিল প্রেক্ষাগৃহের ছাদ। তবে জানেন কি, সেই দৃশ্যে শুটিংয়ের পর সলমনের একজন সহকারী এসে প্রৌঢ় এই অভিনেতাকে নির্দেশ দিয়েছিলেন –“সলমনকে ভয় পেতে হবে।” এবং সেকথা কানে যাওয়ামাত্রই কী করেছিলেন সলমন? সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেই অজানা ঘটনার কথা-ই ফাঁস করলেন সৌরভ শুক্ল।
‘জলি এলএলবি’ ছবিখ্যাত এই অভিনেতা অভিনেতা বললেন, “ ‘কিক’ ছবিতে যে দৃশ্যে প্রথমবার সলমনের সঙ্গে আমার দেখা হচ্ছে, এটা সেই দৃশ্যের শুটিংয়ের সময়কার ঘটনা। সে ছবিতে আমার মেয়ের প্রেমিক হিসাবে আমার সঙ্গে ওটাই প্রথম মোলাকাত সলমনের। তো চিত্রনাট্য অনুযায়ী হঠাৎ করেই সলমন আমাকে আমার চাকরি নিয়ে, মাইনে কত পাই, এখনও পর্যন্ত কত টাকা সঞ্চয় করতে পেরেছি -এসব জিজ্ঞেস করবে। আচমকা এসব প্রশ্নবাণে জর্জরিত হয়ে আমিও থতমত খেয়ে যাব, ঘাবড়ে গিয়ে কিছু বলে উঠতে পারব না... এমনটাই পরিকল্পনা করে রেখেছিলাম। এবং সেইমতোই অভিব্যক্তি দিয়েছিলাম শুটের সময়। তো ওকে হয়ে গেল সেই দৃশ্যের শুটিং।”
“ এরপর হঠাৎ-ই সলমনের এক সহকারী এসে নির্দেশ দেন যে ওই দৃশ্যটা আমাকে ফের অভিনয় করতে হবে। এবং এমন ভাব করতে হবে যেন সলমনকে ভয় পাচ্ছি আমি। শুনে আমি তো অবাক! ওই ব্যক্তিকে বোঝালাম, আমি যা অভিব্যক্তি দিয়েছি সেটাই একেবারে উপযুক্ত। কোনওভাবেই ভয় পাচ্ছি, এই অভিব্যক্তি সেই দৃশ্যে মানাবে না। তো কিছুতেই কথা শোনে না। তারপর বললেন, ‘না, ওরকম করলে সলমন রাগ করবেন। পছন্দ করবেন না, ইত্যাদি ইত্যাদি।’ এসব কথাবার্তা যখন চলছে, তা সলমনের কানে পৌঁছয়। এবং সে ওই জায়গায় এসে দূর করে দেয় তাঁর সহকারীকে। এবং বলে, ‘একদম ঠিক করেছেন সৌরভজি। ওই দৃশ্যে ওরকম অভিব্যক্তি-ই ওঁর মুখে মানায়। আর তুমি এখান থেকে এখন ফুটে যাও। একদম জ্বালাবে না ওঁকে।’”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি