বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ মার্চ ২০২৫ ০০ : ০০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘কৃষ ৪’ ছবির ঘোষণা হয়েছিল বছর ১২ আগেই। তবে এরপর নানান কারণে আটকে গিয়েছে ছবির কাজ। এর মাঝে গঙ্গা থেকে পদ্মায় গড়িয়েছে অনেকটাই জল। গত বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছিল কৃষ সিরিজের এই চার নম্বর ছবির পরিচালকের আসনে আর দেখা যাবে না পরিচালক রাকেশ রোশন-কে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই কথা স্বীকার করে নিলেন খোদ রাকেশ।
কেন নিজের হাতে তৈরি এই জনপ্রিয় ছবির সিরিজের পরিচালকের আসনে আর বসবেন না রাকেশ? বর্ষীয়ান পরিচালক-প্রযোজকের জবাব, “এই দিনটাই আসতই, যেদিন অন্য পরিচালকের হাতে এই সিরিজের নির্দেশনার দায়িত্বের ব্যাটনটা তুলে দিতে হত। তাই এখনও যখন আমার মাথা ঠিকঠাক কাজ করছে, সময় থাকতে থাকতে সেটা করলাম। কারণ নয়া পরিচালক এই ছবি নিয়ে কী করছেন না করছেন সেটুকু অন্তত দেখে বুঝতে পারব। কোথাও কিছু নির্দেশ দেওয়ার থাকলে দিতে পারব। আর যখন আমার মগজ আগের মতো সচল থাকবে না, তখন তো অন্য পরিচালক নির্দেশনা দেবেন-ই। সেই সময়ে আমি তো আর দেখতে পারব না কী হচ্ছে, সেটা তো আরও সমস্যার। তাই সময় থাকতে থাকতেই এই সিদ্ধান্ত নিলাম।”
এই সিদ্ধান্তে নিতে নিশ্চয়ই খুব মনখারাপ হয়েছে বর্ষীয়ান পরিচালকের? সহাস্যে রাকেশের জবাব, “একেবারেই না। কে গ্যারান্টি দিতে পারবেন যে আমি পরিচালনা করলেই এই ছবি সুপারহিট হবে? বরং নয়া প্রজন্মের অন্য কোনও পরিচালক এই ছবি নির্দেশনা দিলেও তো হলেও হতে পারে!”
প্রসঙ্গত, ‘কৃষ ৪’ ছবি নিয়ে কাটছেই না জট। বলিউডে যেসব ছবির সিক্যুয়েল দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক, সেই তালিকায় অন্যতম হৃতিক রোশনের ‘কৃষ’ সিরিজের এই চার নম্বর ছবি। কথা ছিল,রাকেশ ও হৃতিক রোশনের প্রযোজনায় ‘কৃষ ৪’ পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। ‘ওয়ার’ ও ‘পাঠান’ খ্যাত এই পরিচালকের এই ছবিতে সহ-প্রযোজকের দায়িত্ব পালনেরও কথা ছিল। কিন্তু ছবির বাজেট ৭০০ কোটি ছুঁয়ে ফেলছে দেখে সেই ঝুঁকি নিতে নাকি নারাজ সিদ্ধার্থ আনন্দ, সূত্রের খবর। সেই সূত্র আরও জানিয়েছে, একপ্রস্থ লম্বা বৈঠকের পর নিজেকে এই ছবির থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন সিদ্ধার্থ। অর্থাৎ পরিচালনা কিংবা সহ-প্রযোজনা কোনওটাই তিনি আর এই ছবির জন্য করবেন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি