বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Srijit Mukherji s Lwaho Gouranger Naam Re – Dibyajyoti to play Chaitanya but Rahul Dev Bose was the First Choice

বিনোদন | Exclusive: ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে চৈতন্যর ভূমিকায় দিব্যজ্যোতি, তবে সৃজিতের প্রথম পছন্দ ছিলেন কে?

Reporter: Syamasri Saha | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ মার্চ ২০২৫ ১৯ : ৪০Rahul Majumder

নিজস্ব সংবাদাতা:  সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি নিয়ে আগ্রহের পারদ উত্তরোত্তর চড়ছে। বাড়ছে চর্চা। ছবিতে চৈতন্যদেবের জীবন এবং তাঁর আনুষাঙ্গিক ঘটনাক্রমও থাকবে। তিনটি সময়কাল জুড়ে তিনটি গল্প বলা হবে এই ছবিতে। ছবিটির প্রযোজনায় রয়েছেন  রাণা সরকার এবং এসভিএফ। নাম ঘোষণার পরেও বারবার বদলেছে অভিনেতা-অভিনেত্রীরা। তবে শেষমেশ ছবিটির শুটিং শুরু হতে চলেছে। চৈতন্য মহাপ্রভুর চরিত্রে।  ছোটপর্দার‌ জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে দেখা যাবে সেই চরিত্রে! সৃজিত জানিয়েছেন, বহুদিন ধরেই দিব্যজ্যোতি ওঁর ভাবনায় ছিল। তবে জানেন কি, দিব্যজ্যোতির আগে চৈতন্যর ভূমিকায় ছোটপর্দার পরিচিত মুখ রাহুল দেব বোস-কে ভেবেছিলেন সৃজিত? সেইমতো অভিনেতার সঙ্গে একপ্রস্থ প্রাথমিক কথাও সেরে ফেলেছিলেন সৃজিত।  তারপর কী এমন হল?

 

 

নেটফ্লিক্সের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাহুলকে।  বর্তমানে টলিপাড়ার পাশাপাশি বলিউডে মনোনিবেশ করেছেন তিনি। নীরজ পাণ্ডের সঙ্গে সেরে ফেলেছেন কয়েক প্রস্থ বৈঠক। সেসবের ফাঁকে আজকাল ডট ইন-কে রাহুল প্রথমে বলেন, “এই ছবির পরিকল্পনা তো বেশ কয়েক বছর আগে হয়েছিল। তখন ২০১৮-১৯ সাল। এটা তখনকার কথা। হ্যাঁ, একটা প্রাথমিক আলোচনা হয়েছিল।  তখন আমি সবে কয়েকটা ধারাবাহিকে অভিনয় করছি, নতুন মুখ-ই বলা যেতে পারে। সেই সময়ে সৃজিৎদা আমাকে বলেছিলেন, ‘মহাপ্রভুর ভূমিকায় তোমার কথা ভাবছি।’ এটুকুই...এর চেয়ে বেশি কিছু না। আর চৈতন্যর ভূমিকায় অভিনেতার লুক ও শারীরিক গঠন নিয়ে সৃজিতদার একটি পাকাপোক্ত ধারণা রয়েছে। এইমুহূর্তে সেই ভাবনার লুকের সঙ্গে আমি খাপ খাই না। তাছাড়া, ফের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে যখন তোড়জোড় শুরু হল, তখনও যে আমাকে ফের ডাকা হয়েছিল,এমনটাও কিন্তু নয়। ওই বছর কয়েক আগেই যতটুকু কথা হয়েছিল, ব্যস!”

 

 

সামান্য থেমে রাহুল ফের বললেন, “দিব্য, মানে দিব্যজ্যোতি কিন্তু আমার ছোট ভাইয়ের মতো। ওকে ভীষণ স্নেহ করি। আমার দৃঢ় বিশ্বাস, মহাপ্রভুর চরিত্রে ওকে খুব ভাল মানাবে, দর্শকের মন জয় করে নেবে ও। দিব্যর জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া