বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ মার্চ ২০২৫ ১৮ : ৩৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে কবীর সুমন ৭৬! ভাবা যায়। মধ্যে সত্তর পেরিয়ে ‘জীবন এখনও আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং’ বলা বাংলার অন্যতম খ্যাতনামা এই সঙ্গীতশিল্পীর মুখেই মানায়। তিনি যেমন ব্যক্তির আবার সমষ্টিরও, তা যেন নিজের জন্মদিনে নতুনভাবে প্রমাণ করলেন ‘গানওলা’।
এদিন নিজের একটি ভিডিও শেয়ার করেছেন সুমন। সেখানে দেখা যাচ্ছে, নিজের ছাত্রছাত্রীদের সঙ্গে একটি গান গাইছেন তিনি। বলা ভাল, ‘কন্ডাক্ট’ করছেন। মূল হিন্দি গানের সুরকার রবি, রবি শংকর শর্মা। পুরনো গানটি ‘ইয়ে রাতে ইয়ে মৌসম’ গেয়েছিলেন কিশোর কুমার ও আশা ভোঁসলে। সুমনের লেখা বাংলা কথায় এই গানের স্বতন্ত্র মেজাজের নতুন বাংলা ভার্সনটি গাইলেন তাঁর ছাত্র-ছাত্রীরা।
https://www.facebook.com/share/p/18vJBD4hNe/?mibextid=oFDknk
জনপ্রিয় একটি হিন্দি গানের সুরে বাংলা কথা বসিয়েছেন ‘জাতিস্মর’। সেই গান-ই নির্দিষ্ট ছন্দে, পরিপাটিভাবে গেয়ে চলেছেন সুমন-শিষ্যরা। এই ভিডিওর ক্যাপশনে কবীর সুমন লিখেছেন, “এই ছিয়াত্তরে নতুন পর্ব। অল্প বয়স থেকে কিছু হিন্দি ও উর্দু গানের সুর আমায় গভীরে নাড়া দিয়েছে, মুগ্ধ করেছে। তারই কয়েকটির ওপর বাংলা কথা বসাচ্ছি। হিন্দি উর্দু আমি জানি না। যে গানগুলির সুরে বাংলা কথা বসাচ্ছি সেগুলির লিরিকের অর্থ আমি বুঝিনি, বুঝি না। আমার লেখা বাংলা লিরিক একেকটি স্বাধীন স্বতন্ত্র কাজ, এক্সপ্রেশন।”
এর আগে আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ‘গানওলা’ জানিয়েছিলেন, মন মাতানো পুরনো বেশ কিছু হিন্দি গানের সুর তাঁকে তাড়া করে বেড়িয়েছে ছোট্টবেলা থেকে। হিন্দি বুঝতেন না সেভাবে, আজও বোঝেন না তেমন। তবে মনের মধ্যে রয়ে গিয়েছিল সেসব সুর তাল ছন্দ। সেখান থেকেই তাঁর এই প্রচেষ্টা।
প্রসঙ্গত, গত বছর নিজের জন্মদিনে আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান গানের দুনিয়া নিয়েও অকপটে নিজের বক্তব্য রেখেছিলেন ‘নাগরিক কবিয়াল’। বলেছিলেন, “যে যাঁর মতো গান তৈরি করছেন। কিন্তু কেউ খুব একটা শুনছেন বলে মনে হয় না। ভালো কণ্ঠস্বরের অভাব আছে। নিত্য জীবনের শিক্ষাতেও দৈন্যের ছাপ স্পষ্ট। এখন আর কেউ গান মুখস্থ করেন না। খাতা দেখে গাওয়ার সময় এটা। হারমোনিয়াম বাজানোর ঝোঁক কমেছে, বেড়েছে গিটার বাজানো।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি