বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ মার্চ ২০২৫ ১৭ : ০৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: চলতি বছরেই যে আসছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’, নতুন বছরের পয়লা দিনে সেই ঘোষণা সেরেছিলেন স্বয়ং দেব! সঙ্গে প্রকাশও করেছিলেন ছবির একটি ঝাঁ চকচকে টাটকা পোস্টার। দোলের পরপরেই এবার শুরু হল ছবির শুটিং! রবিবার সকালবেলায় এই খবর সমাজমাধ্যমে ঘোষণা করলেন স্বয়ং দেব।
২০২১ সালে ধ্রুব পরিচালিত এবং দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিটি দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল। তারপর সেই বছরেই ঘোষণা হয়েছিল 'রঘু ডাকাত'-এর। অবশ্য কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে শুটিং শুরু করা যায়নি। তবে শেষমেশ তা হল। এদিন সমাজমাধ্যমে ছবির শুটিং শুরুর খবর ভাগ করে দেব লিখলেন,
“২০২১ সালে যে স্বপ্নটি আমরা দেখেছিলাম, আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। আজ থেকে শুটিং শুরু হল 'রঘু ডাকাত'-এর। এই দিনটি আসা সম্ভব হয়েছে আমার দুই শক্তিশালী স্তম্ভ, শ্রীকান্ত মোহতা এবং মাহেন্দ্র সোনির (SVF)-এর সৌজন্যে। বর্তমানে ইন্ডাস্ট্রির যা পরিস্থিতি সেই অবস্থানে দাঁড়িয়ে প্রতিটি পয়সার গুরুত্ব অপরিসীম, তবুও এই দু'জন সাহসী হয়ে এই মহাকাব্যিক প্রজেক্টটি প্রযোজনা করতে এগিয়ে এসেছেন। বিশেষ ধন্যবাদ দিতে চাই ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যয়কে। যখন 'রঘু ডাকাত' প্রজেক্টটি নিয়ে আমরা আশা হারিয়ে ফেলেছিলাম, একমাত্র তিনি-ই নিজের প্যাশনের প্রতি অবিচল থেকে আমাদের ক্রমাগত আশ্বস্ত করে গিয়েছিলেন যে এই ছবি বাতবায়িত হবেই! সবশেষে, ধন্যবাদ আমার টিমের সকল বিভাগের অধিকর্তাদের, যাঁরা গত ৬ মাস ধরে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং এই প্রজেক্টটিকে পর্দায় আনার ব্যাপারে।
যদি সবকিছু ঠিকঠাক হয়, তবে প্রস্তুত হয়ে যান ২০২৫ সালের সবচেয়ে বড় বাংলা সিনেমার জন্য!
‘রঘু ডাকাত’ শুটিং আজ থেকে শুরু!
আমাদের জন্য প্রার্থনা করবেন।”
উল্লেখ্য, সরস্বতী পুজোর তিথিতে মহরৎ সম্পন্ন হয়েছিলদেব-সোহিনী-অনির্বাণের এই ছবির। এসভিএফ-এর অফিসে আয়োজিত সেই শুভ মহরৎ-এর ছবিও দ্রুত ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়। খাদান’-এর সাফল্যের পর নাকি প্রযোজক হিসাবে দেবের মনোবল আরও বেড়েছে। পাশাপাশি কাজ করেছে পুজোয় ‘বহুরূপী’র সাফল্য। শোনা যাচ্ছে, ‘খাদান’-এর থেকেও বড় ব্যাপ্তি এই ছবির।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি