রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৬ মার্চ ২০২৫ ১৫ : ৪১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কিলিয়ান এমবাপের জোড়া গোলে জিতল রিয়াল মাদ্রিদ।
খেলার পুরো সময় দাপট দেখানোর পরেও ভিয়ারিয়ালকে হারতে হল ম্যাচটা। বিধ্বস্ত দেখায় রিয়ালকে। তবুও দিনের শেষে রিয়াল ২-১ গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে পৌঁছল।
হুয়ান ফয়থের গোলে এগিয়ে গিয়েছিল ভিয়ারিয়াল।
আক্রমণে তারাই টেক্কা দিচ্ছিল। রিয়াল তিনটি কর্নার আদায় করে। ভিয়ারিয়াল কর্নার পায় ১১টি। কিন্তু প্রথমটি ছাড়া একটিও কাজে লাগাতে পারেনি ভিয়ারিয়াল।
২৮টি ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে রিয়াল এখন লিগ টেবিলের শীর্ষে। ২টি ম্যাচ কম খেলেছে বার্সেলোনা। রিয়ালের থেকে তিন পয়েন্টে পিছিয়ে থেকে লিগ টেবিলের দুই নম্বরে বার্সা।
২৭টি ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়াল। খেলার পাঁচ মিনিটে আয়োসে পেরেজের নিচু শট বাঁচান কুর্তোয়া। এর ঠিক ২ মিনিট পরে পেরেজের আরও একটি শট বাঁচান বেলজিয়ান গোলরক্ষক। তবে সেটি কর্নার হয়।
ওই কর্নার থেকেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ভিয়ারেয়ালের টানা আক্রমণ সামলে ১৭ মিনিটে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। এমবাপের পাসে ব্রাহিম দিয়াসের শট বাঁচান ভিয়ারিয়াল গোলকিপার। ফিরতি বলে এমবাপে গোল করে সমতা ফেরান।
এর ঠিক পরেই কুর্তোয়া বাঁচান রিয়াল মাদ্রিদকে। ২৩ মিনিটে এমবাপে নিজের দ্বিতীয় গোলটি করেন।
রিয়ালের হয়ে অভিষেক মরশুমে ২৬টি ম্যাচে এমবাপের গোল ২০টি। বার্সেলোনার লেভানডস্কি ফরাসি তারকা এমবাপের থেকে একটি গোল বেশি করেছেন। সব প্রতিযোগিতা ধরলে এমবাপের গোলসংখ্যা এখন ৩১। বিরতির পরে ভিয়ারিয়াল খেলায় ফেরার চেষ্টা করে। একাধিক বার রিয়ালের বক্সে ভয় ধরায়। কিন্তু কুর্তোয়া রিয়ালকে বাঁচান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি