শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ইডেনে প্র্যাকটিস ম্যাচে ঝড় তুললেন অবাছাই ক্রিকেটার, রান পেলেন কুইন্টন-রিঙ্কুও

Sampurna Chakraborty | ১৫ মার্চ ২০২৫ ০৫ : ১৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছেন দুই তারকা উইকেটকিপার কুইন্টন ডি কক এবং রহমতুল্লাহ গুরবাজ। কিন্তু শনিবাসরীয় রাতে নজর কাড়লেন এক অবাছাই ক্রিকেটার। ওপেন করতে নেমে ২৩ বলে ৪৬ রানের মারকুটে ইনিংস খেললেন লুভনিথ সিসোদিয়া। আইপিএলের মেগা নিলামে তাঁকে মাত্র ৩০ লক্ষতে কিনেছিল কেকেআর। তার আগে ২০২২ সালে বেস প্রাইজ ২০ লক্ষতে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু আরসিবির জার্সিতে একটি ম্যাচ খেলারও সুযোগ হয়নি। ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলেন লুভনিথ। ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলিতে অভিষেক। কিন্তু নজর কাড়তে ব্যর্থ। তবে এবার কর্ণাটকের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ মহারাজা টি-২০ লিগে সফল হয়েছেন। এদিন প্র্যাকটিস ম্যাচে নজর কাড়লেন। প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স নাইট শিবিরকে ভাবতে বাধ্য করবে। উইকেটকিপিংয়ের পাশাপাশি বাঁ হাতি ওপেনার। এদিন ইডেন মাতালেন তরুণ ক্রিকেটার। রান পান কুইন্টন ডি কক, আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিংও। 

বুধবার থেকে প্র্যাকটিস শুরু করেছে কেকেআর। ইডেনে দু'দিন অনুশীলনের পর শুক্রবার দোলের জন্য ছুটি ছিল। প্র্যাকটিস রাখা হয়নি। হোটেলে চুটিয়ে রং খেলায় মাতেন রাহানে, ভেঙ্কটেশ, রিঙ্কুরা। শনিবার ছিল কেকেআরের প্রথম প্র্যাকটিস ম্যাচ। দোল কাটিয়ে নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলল নাইটরা। এদিন দুটো দল করে খেলা হয়। একটি টিম পার্পেল, অন্য দল টিম গোল্ড। টিম গোল্ডের হয়ে খেলেন লুভনিথ। মরশুমের শুরুতেই নজর কাড়লেন। কেকেআরের প্রথম উইকেটকিপার হিসেবে খেলবেন কুইন্টন ডি কক। কিন্তু প্রয়োজনে লুভনিথকে খেলানো যেতে পারে। সেক্ষেত্রে বিদেশি কোটায় অন্য বিকল্প থাকবে নাইটদের হাতে। রবিবার সকালে হোটেলেই জিম সেশন কেকেআরের। দুপুর দুটো থেকে পাঁচটা যাদবপুর ক্যাম্পাসে ঐচ্ছিক প্র্যাকটিস। রাতে টিম ডিনার। ২২ এপ্রিল কোহলিদের বিরুদ্ধে প্রথম ম্যাচ কেকেআরের। তার আগে নাইটদের প্রস্তুতিতে কোনও ফাঁকি নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া