শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৫ মার্চ ২০২৫ ০৫ : ১৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: পারল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। মহিলাদের আইপিএল খেতাব জিতে নিল ঝুলন গোস্বামীর মুম্বই ইন্ডিয়ান্স। নামেই মুম্বই বনাম দিল্লির ম্যাচ। কিন্তু মহিলাদের আইপিএলের ম্যাচটি হয়ে গিয়েছিল দিল্লির সৌরভ বনাম মুম্বইয়ের ঝুলনের। সৌরভ যদি হন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট, তাহলে ঝুলন আবার মুম্বইয়ের বোলিং কোচ এবং মেন্টর। শেষ হাসি হাসলেন ঝুলনই।
মুম্বই প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান করে। জবাবে দিল্লি থেমে যায় ৯ উইকেটে ১৪১ রানে। ৮ রানে ম্যাচ জিতে মহিলাদের আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই।
হরমনপ্রীত না থাকলে মুম্বই হয়তো ম্যাচটা জিতই না। মুম্বই অধিনায়ক ৪৪ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ৯টি চার ও ২টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল হরমনপ্রীতের ইনিংস।
মুম্বইয়ের ব্যাটারদের মধ্যে হরমনপ্রীত ছাড়া আর কেউই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। মুম্বইয়ের ইনিংসে সর্বোচ্চ রান করেন হরমনপ্রীত। তিনি ছাড়া কেবল তিন ব্যাটার দু'অঙ্কের রান করেন।
দিল্লির বোলারদের মধ্যে কাপ, জোনাসেন ও শ্রীচরণী ২টি করে উইকেট নেন। সাদারল্যান্ড নেন একটি উইকেট।
রান তাড়া করতে নেমে দিল্লির ইনিংসে লড়লেন আর কে! জেমাইমা রডরিগেজ (৩০), কাপ (৪০) রান পেলেও বাকিরা সেভাবে রান তাড়া করতে পারেলন না।
শেষ ২ ওভারে জেতার জন্য দিল্লির দরকার ছিল ২৩ রান। ১৮.২ ওভারে মিন্নু মানি ফিরে যান। দিল্লির জন্য টার্গেট আরও কঠিন হয়ে দাঁড়ায়। ১৮.৫ ওভারে নিকি প্রসাদ ছক্কা মেরে দেওয়ায় শেষ ওভারে জেতার জন্য দিল্লির দরকার ছিল ১৪ রান।
শেষ ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল ১৪ রান। কিন্তু দিল্লি পাঁচ রানের বেশি নিতে পারেনি শেষ ওভারে। মুম্বই চ্যাম্পিয়ন হল। দু'বার খেতাব জিতে মহিলাদের আইপিএলের ইতিহাসে নাম তুলে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি