শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Jasprit Bumrah And Wife Sanjana Ganesans wholesome post floors internet

খেলা | 'তু হ্যায় তো ...',চতুর্থ বিবাহ বার্ষিকীতে আবেগঘন পোস্ট সঞ্জনা-বুমরার, সোশ্যাল মিডিয়ায় লাইকের ঝড়

KM | ১৫ মার্চ ২০২৫ ০২ : ৪৬Krishanu Mazumder

আজকাল ওযেবডেস্ক: ২০২১ সালে বিয়ে হয়েছিল যশপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশনের। 

চতুর্থ বিবাহবার্ষিকীতে সঞ্জনার আবেগে মোড়া সোশ্যাল মিডিয়া পোস্ট মুহূর্তে ভাইরাল। 

সঞ্জনা ক্রীড়া সঞ্চালিকা। আরও নির্দিষ্ট করে বললে ক্রিকেট সঞ্চালিকা। 

খেলার মাঠেই বুমরার সঙ্গে প্রেম। সেই প্রেম গড়ায় বিয়ের পিঁড়িতে। এখন বুমরার সঙ্গে ঘরকন্না করছেন সঞ্জনা। 

চতুর্থ বিবাহবার্ষিকীতে স্বামীকে ভালবাসা জানিয়ে সঞ্জনা লিখলেন, ''তু হ্যায় তো দিল ধড়কতা হ্যায়...তু হ্যায় তো সাঁস আতি হ্যায়...তু না তো ঘর ঘর নেহি লাগতা...তু হ্যায় তো ডর নেহি লাগতা। হ্যাপি ফোর।'' 

সঞ্জনার এহেন পোস্ট সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। 

 

বর্ডার-গাভাসকর ট্রফি শেষ করে দেশে ফেরার পরে আর ক্রিকেট মাঠে দেখা যায়নি বুমরাকে। তিনি পিঠের চোট সারাতে রয়েছেন বেঙ্গালুরুতে। 

চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেননি বুম বুম বুমরা। প্রশ্ন উঠে গিয়েছে তাঁকে নিয়ে। আইপিএলে কি পারবেন? 

কটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুমরা কবে আইপিএলে নামতে পারবে তা এখনও নিশ্চিত নয়। 
আর যদি গোটা টুর্নামেন্টেই বুমরা খেলতে না পারেন?‌ সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স জোরদার ধাক্কা খাবে। 

বর্ডার গাভাসকার ট্রফিতে প্রায় ১৫০ ওভার বল করেছিলেন বুমরা। অতিরিক্ত ওয়ার্কলোড নিয়েছিলেন। সেটাই চোট পাওয়ার অন্যতম কারণ। এরপর আর দেশের হয়ে নামতে পারেননি বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ বা একদিনের সিরিজ হোক কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি। ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। এটা নিশ্চিত যে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারছেন না বুমরা। কিন্তু কবে তিনি ফিরবেন তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। এখানেই তৈরি হয়েছে প্রশ্ন। বুমরা আইপিল খেলতে পারবেন তো!‌

বুমরার লেটেস্ট আপডেট হল তিনি এখনও পুরো ফিট নন। এনসিএ–তে বোলিং শুরু করলেও পুরো রানআপে এখনও বোলিং শুরু করতে পারেননি। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বুমরা কবে আইপিএলে নামবেন তা এখনও নিশ্চিত নয়। সম্ভবত এপ্রিলের শুরুতে হতে পারে। তবে সেটাও এনসিএ ও বিসিসিআইয়ের সবুজ সঙ্কেতের পর। 

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ‘‌ক’‌টা ম্যাচ বুমরা খেলতে পারবেন না তা নিশ্চিত নয়।’‌ আর বুমরা অনিশ্চিত হয়ে পড়ায় বাড়তি দায়িত্ব নিতে হবে বাকিদের।   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া