বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood actor Sayanta Modak suffers major loss after allegations from three ex-girlfriends

বিনোদন | বড় ক্ষতি সায়ন্ত মোদকের! কিরণ, দেবচন্দ্রিমা-সহ তিন প্রাক্তন প্রেমিকার অভিযোগের পরেই মহাসংকটে অভিনেতা

নিজস্ব সংবাদদাতা | ১৫ মার্চ ২০২৫ ০১ : ৫৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: অভিনেতা সায়ন্ত মোদকের খারাপ সময় অব্যাহত। একের পর এক প্রেম এবং বিচ্ছেদের পর সায়ন্ত মোদকের তিন প্রাক্তন প্রেমিকা গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেতার বিরুদ্ধে। শারীরিক নির্যাতন, টাকা আদায়, মানসিক অত্যাচার, অকথ্য ভাষায় কথা বলা - সায়ন্তর ‘আসল রূপ’ নিয়ে মুখ খুলেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়, প্রিয়াংকা মিত্র এবং কিরণ মজুমদার। তিন প্রাক্তন প্রেমিকার এহেন অভিযোগ সামনে আসার পর বড় ক্ষতির মুখে সায়ন্ত মোদক।


তিন প্রাক্তন প্রেমিকার অভিযোগ প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ ও অনুরাগীদের একটি বড় অংশ বিরক্ত সায়ন্তকে নিয়ে। ক্ষমা চাওয়ার পরিবর্তে উল্টে সায়ন্ত সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি কোনও টাকা ফেরত দেবেন না, এমনকি এও বলেছেন যে সবাই নাকি তাঁকে নিয়ে মিথ্যা কথা বলছেন, তিনি কিছুই করেননি।

সম্প্রতি দেবচন্দ্রিমা অভিযোগ করেছেন, মালদ্বীপ ঘুরতে যাওয়ার জন্য তিনি আড়াই লাখ টাকা দিয়েছিলেন সায়ন্তকে, যে টাকা এবার তাঁর ফেরত চাই। এসব কিছু ফেরত না দিলে সায়ন্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। অভিনেত্রী দেবচন্দ্রিমার কথায়, ‘পাপ বাপকেও ছাড়ে না’, এবার যেন সেটাই হতে চলেছে। যে ইউটিউব চ্যানেল নিয়ে প্রত্যেক প্রেমিকাই নানা অভিযোগ সামনে এনেছেন, সায়ন্তর সেই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের সংখ্যা রাতারাতি কয়েক হাজার কমে গেল। ইউটিউব চ্যানেলের একাধিক সরঞ্জাম কেনার জন্য কিরণের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল সায়ন্তর বিরুদ্ধে, সেই টাকা তিনি ফেরত দেবেন না বলে জানিয়েছেন অভিনেতা। 

এবার প্রাক্তন প্রেমিকাদের পাশাপাশি সাধারণ মানুষেরা মুখ ফেরালেন সায়ন্তর থেকে। প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ আনসাবস্ক্রাইব করেছেন সায়ন্তর ইউটিউব চ্যানেল। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন অনেকে। এছাড়াও সায়ন্তকে নিয়ে এই খবর প্রকাশ্যে আসার পরই টলিউডের অনেকেই বলতে শুরু করেছেন, এমন একজন মানুষের টলিউডের কাজ করার কোনও অধিকার নেই, তাঁকে কোনও কাজ দেওয়া উচিত না। যদিও এই মুহূর্তে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করছেন সায়ন্ত মোদক। তবে যা পরিস্থিতি তাতে সেখানেও চাপের মুখে পড়তে হতে পারে তাঁকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া