শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৫ মার্চ ২০২৫ ০১ : ২০Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অব্যবহিত পরেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি।
সেই বিরাট কোহলিই আবার টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন। তবে একটি শর্তে।
কী সেই শর্ত? ইশা গুহকে দেওয়া এক সাক্ষাৎকারে রসিকতার ছলে কোহলিকে বলতে শোনা গিয়েছে, ''২০২৮ সালের অলিম্পিক ফাইনালে স্বর্ণপদক জয়ের ম্যাচে ভারত খেলতে নামলে অবসর ভেঙে আমি ফিরতে পারি। অলিম্পিকে সোনা জয় দারুণ ব্যাপার হবে।''
২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ফিরছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলা হবে অলিম্পিকে। ভারতের ক্রিকেট দলও নামবে সেই মেগা ইভেন্টে। কিন্তু কোহলি তো আর সেই দলের সদস্য হবেন না। টি-টোয়েন্টি ফরম্যাটের খেলায় অংশ নিতেও অলিম্পিকে যাবেন না। কিন্তু মজার ছলে জানিয়েছেন, অলিম্পিকে সোনা জয়ের ম্যাচ ভারত খেলতে নামলে তিনি অবসরের সিদ্ধান্ত ভেঙে নেমে পড়বেন। ভারত ফাইনালে পৌঁছলে কোহলি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবেন।
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স তুলে ধরেছেন। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে ৮৪ রান করেন। ফাইনালে কোহলির ব্যাট চলেনি। তাতেও অবশ্য ভারতের চ্যাম্পিয়ন হতে সমস্যা হয়নি।
এবার কোহলির ফোকাস আইপিএলে। আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। ইডেন গার্ডেন্সে প্রথমদিনই দেখা যাবে বিরাট ম্যাজিক। এবারের আইপিএলের জন্য কোহলি চুলের স্টাইলও বদলেছেন। বিরাট কোহলি একটা প্যাকেজ। তাঁকে দেখার জন্য কয়েক হাজার মাইল অতিক্রম করেও মাঠে আসতে পারেন দর্শকরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি