শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৫ মার্চ ২০২৫ ০০ : ৫৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আর এক সপ্তাহ। তার পরেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। প্রথমদিনই নামবে কলকাতা নাইট রাইডার্স।
কেকেআর-এ এবার নতুন দল নায়ক। একাধিক নতুন সাপোর্ট স্টাফ। এহেন নাইটদের মালিক শাহরুখ খানকে নিয়ে একটি গল্প প্রচলিত রয়েছে। মহেন্দ্র সিং ধোনিকে দলে নিতে চেয়েছিলেন কিং খান।
মহেন্দ্র সিং ধোনি এবারও খেলবেন আইপিএল। তাঁকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে চেন্নাইয়ের সমর্থকরা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি সরে গিয়েছেন প্রায় ছ'বছর হল। কিন্তু আইপিএলের গ্রহে তিনি এখনও নায়ক। ফ্র্যাঞ্চাইজিগুলোও তাঁকে দলে নিতে সমান আগ্রহী।
২০১৮ সালের আইপিএল নিলামের সময়ে শাহরুখকে বলতে শোনা গিয়েছিল, "আমি ধোনিকে পাওয়ার জন্য প্রয়োজনে পাজামা বিক্রি করে দেব।'' কিং খানের আগ্রহ থাকলেও ধোনিকে তিনি পাননি।
আসন্ন আইপিএলে ২৩ তারিখ নামছেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের সামনে চেন্নাই সুপার কিংস। তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মাহি।
টুর্নামেন্ট শুরুর আগে ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত হতে পারেন সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে ধোনি ছক্কা হাঁকাচ্ছেন। ধোনির টাইমিং অবাক করে দিয়েছে ভক্তদের।
চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়কের এই শট দেখে উল্লসিত ভক্তরা। বিশেষ করে ব্যাটে-বলের মধুর শব্দ মন কেড়েছে চেন্নাইয়ের ফ্যানদের। ৪৩ বছর বয়সেও অনায়াসে বোলারদের বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন 'থালা।' যা ভক্তদের আশা বাড়াবে। গত বছর হাঁটুর চোট নিয়ে খেলেন। ফ্যানদের আশা, এবার ওপরের দিকে ব্যাট করবেন ধোনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি