শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৫ মার্চ ২০২৫ ২২ : ০৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি! আবার বছর কুড়ি পরে...
জীবনানন্দের কবিতার মতো বছর কুড়ি পরেই ফের সাক্ষাৎ হল তাঁদের।
দীর্ঘ দু'দশক পরে একই মহিলা ভক্তের কাছ থেকে জাহির খান পেলেন ফের প্রস্তাব। প্রেমের বাণীও এক। প্ল্যাকার্ডে জ্বল জ্বল করে লেখা, ''জাহির, আই লাভ ইউ।'' গল্পকাহিনিতে এমন কথা শোনা যায়। তাই বলে বাস্তবে...!
প্রেমের আর্তি নিয়ে জাহিরের কাছে সেদিনের সেই তরুণীর ফিরে আসা মনে করিয়ে দেয় জনপ্রিয় গানের লাইন, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত, আমি এসেছি আমি শুধু তোমারি জন্য, শুধু তোমারি জন্য। শুধু জাহিরের জন্য।
২০০৫ সালের চিন্নাস্বামী স্টেডিয়াম। গ্যালারিতে উপস্থিত এক মহিলা ভক্ত প্রেম নিবেদন করেছিলেন জাহিরকে।
জাহির খান তখন ভারতের তারকা পেসার। ভরা চিন্নাস্বামীতে ভারত-পাকিস্তান তৃতীয় টেস্ট ম্যাচ তখন পুরোদমে চলছে।
বীরেন্দ্র শেহবাগ ও রাহুল দ্রাবিড় তখন বাইশ গজে। এমন সময়ে ক্যামেরা ধরল এক তরুণীকে। লজ্জায় নুয়ে পড়া সেই তরুণী হাতের প্ল্যাকার্ড তুলে ধরলেন। তাতে লেখা, ''জাহির, আই লাভ ইউ।''
সেই প্রেম প্রস্তাব ততক্ষণে পৌঁছে গিয়েছে ভারতের সাজঘরেও। ক্যামেরা ধরেছে জাহিরকে। তাঁর সামনে বসা যুবরাজ সিং ভারতের বাঁ হাতি পেসারকে রসিকতা করে উত্যক্ত করে চলেছেন। জাহির উড়ন্ত চুম্বন ছুড়ে বসলেন সেই তরুণীকে।
Throwback to this iconic moment! A fan girl boldly held up an 'I love you' placard for Zaheer Khan during an intense India vs Pakistan Test match. The camera caught it all—her shy flying kiss, Zaheer’s charming reply with a flying kiss back, and Yuvraj Singh’s hilarious teasing!… pic.twitter.com/bHl0VJEOAE
— Stuff You’ll Love (@stuff_you_love) March 14, 2025
কে বলবে চিন্নাস্বামীতে তখন ভারত-পাক হাই টেনশনের ম্যাচ চলছে।
এর পরে কেটে গিয়েছে দীর্ঘ কুড়ি বছর। জাহির খান ক্রিকেট ছেড়ে দিয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর এখন তিনি। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএল।
সেদিনের সেই তরুণীর খোঁজ কে আর রেখেছেন!
কাট টু ২০২৫। তিনি ভক্ত ফিরে এলেন। এখন আর তিনি কুড়ি বছর আগের সেই তরুণী নন। কুড়ি বছরের অভিজ্ঞতা বয়ে গিয়েছে তাঁর জীবনের উপর দিয়ে। কিন্তু এই কুড়ি বছরের ঘটনাপ্রবাহ ধুয়ে দিতে পারেনি জাহির খানের প্রতি প্রেম।
আগেও যেমন ছিল। এখনও ঠিক একই রয়েছে। প্রেম কখনও মরে না। তা একই থাকে। আরও একবার তা প্রমাণিত।
লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে ক্যাম্পে যোগ দিয়েছেন জাহির। সেখানেই সেই মহিলা ভক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে জাহিরকে স্বাগত জানালেন। জানিয়ে দিলেন তাঁর হৃদয়ের কথা। এখনও যে হৃদয়ে রয়েছে সেই নাম-জাহির খান। প্ল্যাকার্ডে লেখা, ''জাহির, আই লাভ ইউ।''
জাহির নিজেও হতবাক। সেই মহিলা-ভক্ত একই রকম লাজুক। লখনউ সুপার জায়ান্টস সেই ভিডিওয় লিখেছে, ''জাহির খানের প্রতি ভালবাসা একই থেকে গিয়েছে।''
এসব দেখে শুনে বিখ্যাত সেই গানের লাইনই মনে পড়ার কথা, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি