বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৫ মার্চ ২০২৫ ২১ : ২৬Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: শুটিংয়ের 'ফাইটিং সিন'-এ অভিনেতাদের চোট লাগার ঘটনা নতুন নয়। কিন্তু সহ-অভিনেতার চোট লাগার পর একবারের জন্যও তাঁর খোঁজ না নেওয়াটা একটু ব্যতিক্রমী। সলমন খানকে নিয়েও তেমনই তথ্য সামনে এল। এক্ষেত্রে সলমন আঘাত পাননি, বরং তাঁর জন্য অন্য কেউ আঘাত পান বলে জানা গেল। তবে ভুলবশত হলেও, সলমন ক্ষমা চাননি বলে অভিযোগ।
সলমনকে নিয়ে মুখ খুলেছেন ‘বাজিগর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’র মতো ছবিতে অভিনয় করা আদি ইরানি। ‘চোরি চোরি চুপকে চুপকে’র শুটিংয়েই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে আদি জানিয়েছেন, ছবিতে মারামারির একটি দৃশ্য ছিল। সেই সময় ভুলবশত তাঁকে কাচের ফ্রেমে ছুড়ে ফেলেন সলমন। কাচের ফ্রেমে ধাক্কা খাওয়ায় মুখে টুকরো কাচ বিঁধে গিয়েছিল আদির। রক্ত ঝরছিল। কিন্তু সলমন সেই সময় তাঁর কাছে ক্ষমা চাননি, বরং সেট ছেড়ে বেরিয়ে যান বলে দাবি অভিনেতার।
আদি জানিয়েছেন, এর পরও শুটিং চালিয়ে যান তিনি। কারণ সেই সময় পরিস্থিতি এমন ছিল যে, শুটিং বন্ধ করলে আর্থিক লোকসান হতো। তবে সলমন সঙ্গে সঙ্গে ক্ষমা না চাইলেও, পরে তাঁকে ফোন করেন বলে জানান আদি। সলমন বলেছিলেন, "আদি, আমি অত্যন্ত দুঃখিত। তোমার চোখের দিকে তাকানোর সাহসও নেই আমার। এত খারাপ লাগছিল। তাই সেই মুহূর্তে নিজের ঘরে চলে এসেছিলাম।"
আদি জানিয়েছেন, সলমন সঙ্গে সঙ্গে তাঁর কাছে ক্ষমা না চাওয়ায় খারাপ লেগেছিল তাঁর। কিন্তু পরে সলমনের ক্ষমা চাওয়ায়, পরিস্থিতি বুঝেছিলেন আদি। এবং মনের আঘাতও সরে গিয়েছিল বলে জানান অভিনেতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি