মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ মার্চ ২০২৫ ১৮ : ০২Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: দোলের দিন আবির মেখে কাছাকাছি সোনামণি সাহা এবং প্রতীক সেন। সেই ছবির সঙ্গে আবার শোনা যাচ্ছে মানানসই গান 'তুজমে রাব দিখতা হ্যায়'। সোনামণি ও প্রতীকের জীবনে কি তবে লাগল নতুন করে বসন্তের রং? ছবি দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা।
বসন্ত উৎসবে আবারও কাছাকাছি প্রিয় 'শঙ্খ-মোহর' জুটি। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বহুদিন পর একে অপরের সঙ্গে দেখা হয় এমনটাই জানিয়ে ছিলেন প্রতীক। সেখান থেকেই আবার কথা শুরু। এর আগে শোনা গিয়েছিল সোনামণি এবং প্রতীকের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও মাঝে দূরত্ব তৈরি হয়।
তারপর দু'জনেই ব্যস্ত হয়ে পড়েন ভিন্ন ধারাবাহিকে। একসঙ্গে আর দেখা যায়নি সোনামণি-প্রতীককে। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদেরকে একসঙ্গে অনেকক্ষণ কথা বলতে দেখা যায়। সেখান থেকেই সম্পর্কের বরফ গলা শুরু। তবে এবার সকলকে অবাক করে দিয়ে দোলের দিন আবির মেখে সমাজমাধ্যমে প্রতীকের সঙ্গে ছবি ভাগ করে নিলেন সোনামণি।
ছবিতে স্পষ্ট একে অপরকে আবিরে রাঙিয়েছেন
সঙ্গে কাটায়েছেন একান্ত সময়। এই ছবির সঙ্গে শোনা যাচ্ছে একটি প্রেমের গান, একে অপরের জীবনে আসলে কোন জায়গায় আছেন, তা যেন ভালমত বুঝিয়ে দিচ্ছে এই রোমান্টিক গান। পুরনো তিক্ততা ভুলে কি ফের কাছাকাছি আসলেন এই জুটি?
প্রসঙ্গত, দু'জনকেই স্টার জলসার দুই জনপ্রিয় ধারাবাহিকে দেখা যাচ্ছে। 'শুভ বিবাহ'-এ 'সুধা'র চরিত্রে নজর কাড়ছেন সোনামণি। অন্যদিকে,'উড়ান'-এর 'মহারাজ' হয়ে দর্শকের ভালবাসা কুড়িয়েছেন প্রতীক। তবে শেষ হচ্ছে 'উড়ান'-এর পথ চলা। হয়ে গিয়েছে শেষ দিনের শুটিংও। দোলের দিন 'শঙ্খ-মোহর' জুটিকে আরও একবার দেখে তাঁদের একসঙ্গে পর্দায় দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন অনুরাগীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি