শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ মার্চ ২০২৫ ০৪ : ৪৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই ছুটি কাটাতে চলে গেলেন রোহিত শর্মা। সপরিবারে গেলেন মালদ্বীপে। নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রোহিত। ছবিতে স্ত্রী ঋতিকা এবং মেয়ে সামাইরার সঙ্গে দেখা যায় ভারত অধিনায়ককে। তবে তাঁদের সঙ্গে গিয়েছে পুত্র আহানও। ছুটি কাটানোর বিভিন্ন ছবি পোস্ট করেন রোহিত। কখনও জাহাজে, আবার কখনও সমুদ্রসৈকতে ছবি দেখা যায় রোহিত এবং তাঁর পরিবারের। আইপিএলের সব দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে। তাঁরা পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেরীতে দলের সঙ্গে যোগ দেবে। সব দলের ক্ষেত্রেই এটা সমান। মুম্বইয়ের অনুশীলনে কয়েকদিন পরে যোগ দেবেন রোহিত। যেমন এখনও কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিসে যোগ দেননি বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। পরের সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। রোহিতেরও আগামী সপ্তাহে মুম্বইয়ের শিবিরে যোগ দেওয়ার কথা।
রোহিত বিশ্রাম নিলেও, ছুটিতে নেই হার্দিক পাণ্ডিয়া। ইতিমধ্যেই মুম্বই শিবিরে যোগ দিয়েছেন। তাঁকে হরমনপ্রীতদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। শনিবার মেয়েদের আইপিএলের ফাইনালে দিল্লির মুখোমুখি মুম্বই। তার আগে মেয়েদের দলকে বিশেষ টিপস দেন হার্দিক। আইপিএলের প্রথম ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ চেন্নাই। আইপিএলের ইতিহাসে দুই সবচেয়ে সফল দল। রোহিত এবং ধোনি, দু'জনেই পাঁচটি করে আইপিএল জিতেছেন। সুতরাং, আইপিএলের শুরুতেই বড় পরীক্ষা দুই দলের। ২৩ মার্চ ম্যাচটা চেন্নাইয়ের মাঠে। ওয়াংখেড়েতে রোহিতদের প্রথম ম্যাচ ৩১ মার্চ। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি