শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘দেশে ফেরার চেষ্টা করলে ফল ভাল হবে না’, টিম ইন্ডিয়ার সারপ্রাইজ প্যাকেজকে প্রাণনাশের হুমকি, তারপর?

Kaushik Roy | ১৪ মার্চ ২০২৫ ০১ : ৩০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়সওয়ালের জায়গায় তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেই বরুণ চক্রবর্তীই টুর্নামেন্টে ভারতীয় দলের চমক হয়ে দাঁড়ালেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এবার এক সাক্ষাৎকারে অজানা রহস্য সামনে আনলেন তিনি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ব্যর্থতার পর কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন বরুণ। জানালেন, সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ফোনে প্রাণনাশের হুমকি পান তিনি। এমনকি তাঁকে ভারতে ফিরে না আসার সতর্কবার্তা দেওয়া হয় এবং চেন্নাইয়ে তাঁর বাড়ি পর্যন্ত অনুসরণ করা হয়।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বরুণ চক্রবর্তী প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ। ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় বরুণের। সেই বছরের বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলে সুযোগ পান তিনি। কিন্তু প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারায় কঠোর সমালোচনার সম্মুখীন হতে হয় তাঁকে। বরুণ বলেন, ‘ওই সময়টা আমার জন্য খুবই কঠিন ছিল। আমি হতাশায় ডুবে গিয়েছিলাম। তারপর টানা তিন বছর দলে সুযোগ পাইনি। তাই আমার ফিরে আসার লড়াইটা অভিষেকের থেকেও কঠিন ছিল। বিশ্বকাপের পর ফোনে হুমকি পেয়েছিলাম- ‘ভারতে ফিরো না, যদি ফেরার চেষ্টা করো, তাহলে পারবে না’। এমনকি আমার বাড়ি পর্যন্ত লোকজন চলে এসেছিল, আমাকে অনুসরণ করেছিল।

 

আমাকে কখনও কখনও লুকিয়ে থাকতে হয়েছে’। বরুণ জানান, ‘২০২১ সালের পর আমাকে অনেক কিছু বদলাতে হয়েছে। আমার দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে হয়েছে, অনুশীলনের পরিমাণ বাড়াতে হয়েছে। আগে যেখানে প্রতি সেশনে ৫০টি বল করতাম, সেটা দ্বিগুণ করতে হয়েছে। জানতাম না নির্বাচকরা আমাকে আবার ডাকবেন কি না, তবুও পরিশ্রম করে গিয়েছি। তিন বছর পর যখন ভাবছিলাম সব শেষ, তখনই আইপিএল জিতলাম এবং দলে ডাক পেলাম। এখনকার প্রশংসা শুনে ভালই লাগে’। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন বরুণ। যার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ-পর্বের ম্যাচে পাঁচ উইকেট ফাইফার রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া