শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বড় চ্যালেঞ্জ অক্ষরের সামনে, দিল্লির নতুন অধিনায়ককে কী বার্তা রাহুলের?

Sampurna Chakraborty | ১৪ মার্চ ২০২৫ ০১ : ২৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে শুক্রবার অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করা হয়েছে। কেএল রাহুল নেতৃত্ব দিতে রাজি না হওয়ায় ভারতীয় অলরাউন্ডারকে বেছে নেওয়া হয়। ২০১৯ সাল থেকে দিল্লিতে খেলছেন অক্ষর। মেগা নিলামের আগে ১৬.৫০ কোটি দিয়ে তাঁকে রেখে দেওয়া হয়েছে। দিল্লির হয়ে ৮২ ম্যাচে ৯৬৭ রান ৩১ বছরের অলরাউন্ডারের। তুলে নিয়েছেন ৬২ উইকেট। ইকোনমি রেট সাতের আশেপাশে। বর্তমান দিল্লি দলের সবচেয়ে পুরোনো সদস্য তিনি। তার পুরস্কার এবার পেলেন। নতুন ভূমিকার জন্য অক্ষরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান কেএল রাহুল। দিল্লি ক্যাপিটালসের ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, 'অভিনন্দন বাপু। এই যাত্রায় তোমার জন্য শুভ কামনা রইল। সবসময় তোমার সঙ্গে আছি।' অক্ষরের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে এমন পোস্ট করেন তারকা উইকেটকিপার ব্যাটার। 

আইপিএলে কোনওদিন নেতৃত্ব দেননি অক্ষর। তবে গুজরাটের অধিনায়কত্ব করেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে দলকে নেতৃত্ব দেন। চলতি বছর ভারতের টি-২০ দলের সহ অধিনায়ক ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন। পাঁচ উইকেট তুলে নেন। ইকোনমি রেট ৪.৩৫। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ১০৯ রান করেন। অধিনায়ক হওয়ার পর অক্ষর জানান, 'দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেওয়া আমার কাছে গর্বের। আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ।' ঋষভ পন্থের জায়গা নেবেন অক্ষর। দলে কেএল রাহুল, কুলদীপ যাদব, ফাফ ডু'প্লেসি, মিচেল স্টার্কের মতো তারকারা আছে। তারকাদের সামলে দলকে এগিয়ে নিয়ে যাওয়া অক্ষরের সামনে বড় চ্যালেঞ্জ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া