শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দ্য হান্ড্রেডে নাম দিয়েছিলেন ৫০ পাক ক্রিকেটার, একজনও দল পেলেন না! দারুণ লজ্জার ব্যাপার

Kaushik Roy | ১৪ মার্চ ২০২৫ ০০ : ০৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: লন্ডনে অনুষ্ঠিত দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ড্রাফটে পাকিস্তানের ৫০ জন ক্রিকেটারের কেউই দল পেলেন না। ৪৫ জন পুরুষ এবং পাঁচজন মহিলা ক্রিকেটারের কারোরই কোনও দলে জায়গা হয়নি। মহিলা ক্রিকেটারদের মধ্যে আলিয়া রিয়াজ, ফাতিমা সানা, ইউসরা আমির, ইরাম জাভেদ ও জাওয়েরিয়া রউফের মতো খেলোয়াড়রা পাকিস্তানের সিনিয়র দলে খেললও তাদের দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। পুরুষ বিভাগেও অনেক বড় নাম অবিক্রিত থেকে গেছেন।

 

ইমাদ ওয়াসিম, সাঈম আইয়ুব, শাদাব খান ও হাসান আলির মতো তারকা ক্রিকেটারদেরও কেউ দলে নেয়নি। এমনকি ড্রাফটে সবচেয়ে বেশি মূল্য নির্ধারিত থাকা পেসার নাসিম শাহও অবিক্রিত থেকে গেছেন। আফগানিস্তানের স্পিনার নূর আহমদ ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল দুটি বড় দলে জায়গা পেলেন এদিন। ম্যাঞ্চেস্টার অরিজিনালস দলে নিয়েছে নুর আহমদকে, এবং ব্রেসওয়েল যোগ দিয়েছেন সাদার্ন ব্রেভে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছে লন্ডন স্পিরিট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লজ্জাজনক হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

যে কারণে দেশের ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের ম্যাচ ফি ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছে।  আসন্ন ন্যাশনাল টি-২০ চ্যাম্পিয়নশিপের খেলোয়াড়দের ম্যাচ ফি ১০০,০০০ রুপি থেকে কমিয়ে মাত্র ১০,০০০ রুপি করা হয়েছে। এছাড়া, রিজার্ভ খেলোয়াড়রা পাবেন মাত্র ৫,০০০ রুপি। এই সিদ্ধান্তে খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ বোর্ড ঘরোয়া ক্রিকেটের উন্নয়নেও বাজেট কমানোর কথা ভাবছে। তবে, একই সময়ে জাতীয় নির্বাচকদের ও বিভিন্ন দলের মেন্টরদের মোটা অঙ্কের বেতন দিচ্ছে পিসিবি যা নিয়ে প্রশ্ন উঠেছে পাকিস্তানের ক্রিকেট প্রশাসনের আর্থিক অবস্থান নিয়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া