শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ মার্চ ২০২৫ ২৩ : ৪৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গোটা শহর রঙিন। দেশজুড়ে হোলির আমেজ। আট থেকে আশি দোল খেলায় ব্যস্ত। বাদ যাবে কেন নাইট শিবির! বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলে জমিয়ে হোলি খেললেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। রং খেলায় নিজেকে ডুবিয়ে দেন রিঙ্কু সিং। দোলের দিন মনে রং লেগেছে কেকেআরের ফিনিশারের। সবচেয়ে বেশি উৎসবে মাততে দেখা যায় রিঙ্কুকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে কেকেআর।
সেখানে হাতে বন্দুক নিয়ে দেখা যায় রিঙ্কুকে। সেই বন্দুক থেকে বেরোয় বেগুনি, হলুদ এবং গোলাপি আবির। আর নেচে চলেছেন নাইটদের তারকা ক্রিকেটার। একেবারে মন প্রাণ খুলে নাচ যাকে বলে। ঢাক-ঢোলের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় রিঙ্কুকে। মুখে লেগে রয়েছে সিগনেচার হাসি। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'রিঙ্কু ভাই তাঁর নিজের রঙে।'
গতবারের মতো এবারও টিম হোটেলের সুইমিং পুলের সামনে কেকেআরের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের হোলি খেলার ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই চুটিয়ে দোল খেলে নাইটরা। অজিঙ্ক রাহানেকে আবির মাখিয়ে দিতে দেখা যায় চন্দ্রকান্ত পণ্ডিতকে। রং খেলায় মাতেন ভেঙ্কটেশ আইয়ারও।
ছিলেন বৈভব অরোরারও। খোশমেজাজে দেখা যায় অধিনায়ক রাহানেকে। চুটিয়ে হোলি খেলেন। বিদেশিরাও বাদ যায়নি। ভারতীয়দের সঙ্গে সামিল হয় তাঁরাও। বুধবার থেকে নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইটরা। দু'দিন প্র্যাকটিসের পর হোলি উপলক্ষে শুক্রবার ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে। ইডেনে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএলের বোধন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি