বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ মার্চ ২০২৫ ২২ : ০৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: দোলপূর্ণিমার দিন প্রয়াত পরিচালক অয়ন মুখোপাধ্যায় বাবা তথা বর্ষীয়ান অভিনেতা দেব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বেশকিছুদিন ধরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৪ মার্চ, শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেব মুখোপাধ্যায়। আজ বিকেলে মুম্বইয়ের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জানা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকতে পারেন বলিউডের একাধিক তারকা, যেমন কাজল, অজয় দেবগণ, রানি মুখোপাধ্যায় ও তনুজা৷ এছাড়াও থাকতে পারেন হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। বন্ধু অয়নের এই কঠিন সময় তাঁর পাশে দাঁড়াতে তড়িঘড়ি ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করে আলিবাগ থেকে মুম্বইয়ে ফিরে এলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।
আগামী ১৫ মার্চ জন্মদিন আলিয়া ভাটের। সেই উপলক্ষে সম্প্রতি মুম্বইয়ের আলিবাগের সৈকতে নিজেদের বাংলোতে হাজির হয়েছিলেন রণবীর এবং আলিয়া। লক্ষ্য ছিল, নিভৃতে-নির্জনে এই দিনটুকু কাটাবেন তাঁরা। সেইমতো গত বৃহস্পতিবার চলেও গিয়েছিলেন সেখানে। মুম্বইয়ের একটি জেটি ঘাটে প্রাইভেট জেটে ওঠার আগে পাপারাজ্জিদের সঙ্গে খানিক খোশগল্পও করেন কাপুর দম্পতি। তবে অয়নের বাবার মৃত্যুর খবর পাওয়ামাত্রই ছুটি কাটানোর সমস্ত পরিকল্পনা বাতিল করেছেন আলিয়া-রণবীর। কারণ তাঁদের দু'জনেরই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু অয়ন। অয়নের পরিচালনাতে 'ওয়েক আপ সিড', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'ব্রহ্মাস্ত্র'র মতন একাধিক ছবিতে কাজ করেছেন রণবীর। আলিয়াও অয়নের পরিচালনায় 'ব্রহ্মাস্ত্র' ছবিতে অভিনয় করেছিলেন। সবথেকে বড় কথা, অয়নের এই ছবিতে কাজ করাকালীন-ই পরস্পরের প্রেমে পড়েছিলেন রণবীর-আলিয়া।
উল্লেখ্য, ভারতীয় সিনেমার দুনিয়াতে দেব মুখোপাধ্যায়ের বিশেষ অবদান রয়েছে। তিনি 'অভিনেত্রী', 'এক বার মুসকুরাদো', 'আঁসু বান গে ফুল', 'কিং আঙ্কেল', 'কামিনে' এবং 'ম্যায় তুলসী তেরে অঙ্গন কী'-এর মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি