বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ মার্চ ২০২৫ ২০ : ৩৫Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: বসন্ত এসে গেছে। দোল উৎসবে মেতে উঠেছেন প্রায় সকলে। জমে উঠেছে দোল। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও জমিয়ে দোল খেলেন। শহরে থাকলে প্রতি বছর ধুমধাম করে দোল উৎসবে মেতে ওঠেন টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুর বাড়ির ছাদেই বসে আসর। সেখানে হাজির হন টলিপাড়ার পরিচিত বাসিন্দারা। নাচ-গানের পাশাপাশি চলে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। কিন্তু এবারের দোল সম্পূর্ণ অন্যরকম অভিনেত্রীর কাছে। এই প্রথম পাশে মা নেই। গত বছর নভেম্বরে প্রয়াত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। তাই মন খানিক বিষণ্ণ-ই তাঁর। জানালেন, দোল- ও খেলছেন না এ বছর।
এদিন সমাজমাধ্যমে করা একটি পোস্টে অভিনেত্রীর সেই বিষণ্ণতা, নিঃসঙ্গতা-ই যেন ফুটে উঠল। তাঁর মা'কে নিয়ে সেই লেখার প্রতিটি লাইন থেকে চুইয়ে পড়ল যন্ত্রণা। প্রয়াত মা-এর উদ্দেশ্যে প্রথমে দোলের শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা। তারপর লিখলেন, " হ্যাপি হোলি মা। শুভ দোল পূর্ণিমা। প্রথম দোল তোমাকে ছাড়া।...এই প্রথম দোল উৎসবের দিনে তোমার পা ছুঁয়ে প্রণাম করতে পারলাম না, তোমার গালে লাগাতে পারলাম না রং...যা তোমার ভীষণ পছন্দের ছিল...এ বছর আর তোমার হাতের সত্যনারায়ণের সিন্নি পাওয়া হবে না....দোলের সবথেকে প্রিয় জিনিস ছিল আমার কাছে। অসুস্থ শরীর নিয়েও কীভাবে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা নিজের হাতে সেসব তৈরি করতে। এবছর দোল তোমাকে ছাড়া কেমন একটা ছন্নছাড়া লাগছে। তোমাকে বড্ড মিস করছি। তোমাকে সবসময়ই মিস করি। আর সারাজীবন করব। তুমি ভাল থেকো মা।"
মায়ের শারীরিক অসুস্থতার কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। শেষ ১৫ দিন রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। ঘনিষ্ঠসূত্রে খবর, কিডনিতে সমস্যা পাশাপাশি বার্ধক্যজনিত কারণেই প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। মায়ের অসুস্থতার কারণে গত বছর বাড়িতে ভাইফোঁটার আয়োজনও করেননি ঋতুপর্ণা। মায়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা। সেই সময় অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর ভাই। স্বামী সঞ্জয় চক্রবর্তী মেয়ে ঋষণাকে নিয়ে সিঙ্গাপুর থেকে চলে এসেছিলেন কলকাতায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি