বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Excitement Builds for Srijit Mukherji s Lawho Gouranger Naam Re with Debut of Dibyojyoti Dutta as Chaitanya Mahaprabhu

বিনোদন | Exclusive: সৃজিতের ছবিতে চৈতন্যের চরিত্রে দিব্যজ্যোতি! ‘লহ গৌরাঙ্গের নাম রে’র জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করছেন তিনি?

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৪ মার্চ ২০২৫ ১৭ : ০৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি নিয়ে আগ্রহের পারদ উত্তরোত্তর চড়ছে। বাড়ছে চর্চা। ছবিতে চৈতন্যদেবের জীবন এবং তাঁর আনুষাঙ্গিক ঘটনাক্রমও থাকবে। তিনটি সময়কাল জুড়ে তিনটি গল্প বলা হবে এই ছবিতে। ছবিটির প্রযোজনায় রয়েছেন  রাণা সরকার এবং এসভিএফ। নাম ঘোষণার পরেও বারবার বদলেছে অভিনেতা-অভিনেত্রীরা। তবে শেষমেশ ছবিটির শুটিং শুরু হতে চলেছে।  এবার জোরকদমে শুরু হল ছবির শুরুর সেই প্রস্তুতির। ছবির চরিত্রাভিনেতাদের মধ্যে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, পার্ণো মিত্র, দর্শনা বণিককে। তবে বড় চমক রয়েছে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে।  ছোটপর্দার‌ জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে দেখা যাবে সেই চরিত্রে! সৃজিত জানিয়েছেন, বহুদিন ধরেই দিব্যজ্যোতি ওঁর ভাবনায় ছিল। আর দিব্যজ্যোতি তিনি কী বলছেন? এই চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার জন্য কী কী পরিকল্পনা এঁটেছেন? শুনল আজকাল ডট ইন। 

 

 

ফোনের অন্য প্রান্তে হলেও স্পষ্ট টের পাওয়া গেল দিব্যজ্যোতির গলায় একইসঙ্গে থাকা উত্তেজনা ও আনন্দের। “সৃজিত মুখোপাধ্যায় আমার ভীষণ পছন্দের পরিচালক। ওঁর ছবিতে কাজ করছি, আমার কাছে স্বপ্নপূরণের মতো। তা-ও আবার কেরিয়ারের প্রথম ছবি-ই সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়। আমি কতটা খুশি, ভাষায় প্রকাশ করতে পারব না। ওঁর পরিচালিত ছবি 'জুলফিকার' যখন দেখতে গিয়েছিলাম, তখন স্কুলে পড়ি। আর এখন তাঁর পরিচালনাতেই অভিনয় করছি, নিজেরই কেমন অবিশ্বাস্য লাগছে।”

 

কীভাবে এই সুযোগ এল দিব্যজ্যোতির কাছে? অভিনেতার জবাব – “মাসখানেক আগে সৃজিতদা-ই ফোন করেছিলেন। আমি তো ফোন তুলে থ! ভীষণ নম্রভাবে জানালেন মহাপ্রভুর চরিত্রে অভিনয়ের জন্য আমাকে ভাবছেন তিনি। এভাবেই এগিয়েছিল কথা।” কতটা উত্তেজিত ‘অনুরাগের ছোঁয়া’র নায়ক? এই চরিত্রটিকে পর্দায় দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্যই বা কীভাবে নিজেকে প্রস্তুত করছেন তিনি? নিজস্ব ছন্দে অভিনেতার চটপট জবাব – “দেখুন, প্রাথমিক একটা ধারণা সৃজিতদা তো দিয়েইছেন। মহাপ্রভুর বিষয়ে পড়াশোনা করছি, যতটা পারছি। মানে কেন ওঁর নাম নিমাই রাখা হয়েছিল -সেখান থেকে যাবতীয় খুঁটিনাটি যতটা পারছি জানার চেষ্টা করছি। যাতে যতটা সম্ভব শ্রীচৈতন্যকে উপলব্ধি  করতে পারি। এছাড়া অভিনয়ের ওয়ার্কশপ তো হবেই। সেখানেও প্রাণপণে শেখার চেষ্টা করব। আর একটা কথা বলি, সৃজিতদা আমাকে ওজন কমানোর নির্দেশ দিয়েছিলেন। মানে, আমি যেহেতু নিয়মিত শরীরচর্চা করি, তাই মাংসপেশীতে- টেশীতেগুলো দিব্যি বোঝা যেত। যেত, এইজন্য বললাম যে এখন আর সেভাবে যাচ্ছে না। সৃজিতদার-ই নির্দেশ ছিল, ওজন কমাতে হবে। আমি সেইদিন থেকেই প্রশিক্ষক, ডায়েটিশিয়ানের সঙ্গে আলোচনা করে ওজন কমানো শুরু করি। বেশ খানিকটা পেরেছি, আরও ঝরাতে হবে। কারণ মহাপ্রভুর যে ছবি আমরা দেখতে পাই, তাতে বোঝা যায় তাঁর শরীর ছিল ছিপছিপে। তাই ছিপছিপে শরীর পেতে আমার আরও একটু সময় লাগবে, কারণ যাঁরা শরীরচর্চা করেন, তাঁরা জানেন ওজন কমানো এবং মাংসপেশী কমানোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আর সবথেকে বড় কথা আমি ন্যাচারেলি এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছি। তাই সময় আরও একটু বেশি লাগবে। আর মাস দুয়েক লাগবে শুটিং শুরু হতে। তার মধ্যেই ফিজিক্যাল ট্রান্সফর্মেশনটা হয়ে যাবে বলে আমার বিশ্বাস।”

 

আর ধারাবাহিক? দিব্যজ্যোতি জানালেন, ‘অনুরাগের ছোঁয়া’র কাজ তো চলবেই। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিরর প্রস্তুতির পাশাপাশি সমানতালে সেই ধারাবাহিকের শুটিংও চালিয়ে যাবেন তিনি। উল্লেখ্য, জুন মাসে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। চলতি বছরের শীতে এই ছবিকে প্রেক্ষাগৃহে হাজির করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। 

 

প্রসঙ্গত, প্রথমবার  ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির ঘোষণা হয় ২০২১-এর শীতে। তখন থেকেই চর্চায় রাণা সরকারের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি। ছবির পরিচালনায় থাকছেন সৃজিত মুখোপাধ্যায়। রাণা-সৃজিতের জুটির রয়েছে তাক লাগানো ইতিহাস। এই জুটি থেকেই বাংলা ছবি পেয়েছে ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া