বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১৪ মার্চ ২০২৫ ১৫ : ৫৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ‘সজনী গো সজনী’, ‘কুয়াশা যখন’, ‘সেদিন চৈত্র মাস’, ‘দহন’- এর মত একাধিক ছবি ও ধারাবাহিকে এক সময় দাপিয়ে অভিনয় করেছেন সঞ্জীব দাশগুপ্ত। তবে বর্তমানে টলিপাড়া থেকে অনেক দূরে তিনি, তাও স্বেচ্ছায়। অভিনয়কে ভালবেসেও এই জগৎ থেকে বাধ্য হয়েই দূরে থাকতে হচ্ছে তাঁকে- এমনটাই দাবি করেছেন খোদ সঞ্জীব দাশগুপ্ত! পাশাপাশি এও জানিয়েছেন, একসময়ে তাঁর উত্তরোত্তর জনপ্রিয়তা মেনে নিতে পারেননি সমকালীন সহকর্মীরা। যে কারণে ‘সেদিন চৈত্র মাস’ ছবির দুরন্ত সাফল্যের পরেও টানা দু’বছর তাঁর সঙ্গে কথা বলেননি চিরঞ্জিৎ চক্রবর্তী! অথচ এই জনপ্রিয় ছবির শুটিংয়ে বহুদিন তাঁর সঙ্গে গল্পে-আড্ডায় মেতে থাকতেন চিরঞ্জিৎ। এবার এর পাল্টা জবাব দিলেন চিরঞ্জিৎ-ও।
‘সেদিন চৈত্র মাস’ ছবিতে দারুণ প্রশংসিত হয়েছিলেন অভিনেতা সঞ্জীব দাশগুপ্ত, সেই কারণে নাকি দু'বছর তার সঙ্গে কথা বলেননি প্রভাত রায় এবং চিরঞ্জিত চক্রবর্তী। পাশাপাশি তাঁর জনপ্রিয়তা মেনে নিতে পারেননি আরও অনেকেই, এমন অভিযোগ-ই করেছেন সঞ্জীব দাশগুপ্ত! যদিও তিনি টলিউড থেকে অনেকটাই দূরে, তবু অভিনয়কে আগের মতই ভালবাসেন তিনি। টলিউডের রাজনীতির শিকার তিনি - এমনটাই দাবি অভিনেতার। সঞ্জীব এওবলেন, “কাজের জন্য কারওর সামনে মাথা নোয়াতে রাজি নই, ভাল কাজ করেছি এটাই যথেষ্ট।”
সঞ্জীবের এহেন অভিযোগের প্রেক্ষিতে চিরঞ্জিৎ চক্রবর্তীর কাছে প্রশ্ন ছিল ‘সেদিন চৈত্র মাস’ ছবির পর সত্যিই কি দু’বছর সঞ্জীবের সঙ্গে কথা বলেননি তিনি? “প্রভাত রায় সেই সময় অনেক নতুন অভিনেতা অভিনেত্রীদের ইন্ডাস্ট্রিতে এনেছিলেন, সঞ্জীব তাঁদের মধ্যেই একজন। সুন্দর দেখতে ছিল, গলার স্বর বেশ ভাল। তবে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। সত্যি কথা বলতে কী, সেই সময়ে সঞ্জীব চূড়ান্ত নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। প্রায় প্রত্যেকদিন রাতে আমাকে ফোন করত, এদিকে আমি কাজে খুব ব্যস্ত থাকতাম তাই ফোন ধরতে পারতাম না। সেই জন্যই বোধহয় অভিমান করে এই কথা বলেছে সঞ্জীব... খুব ভালভাবে শুরু করলেও নিজেকে ধরে রাখতে পারেনি সে... তবে ও একা নয়, আরও অনেকের সঙ্গেই এই ঘটনা ঘটে। তাই এই বিষয়টায় অত ভাবার কিছু নেই” - সাফ কথা চিরঞ্জিতের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি