শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Yuvraj hit three sixes in an over against leg-spinner Bryce McGain

খেলা | কে বলল যুবরাজ অবসরে গিয়েছেন! অজিদের বিরুদ্ধে মাস্টার্স লিগে ফিরে এলেন সেই পুরনো যুবি, রইল তাঁর তাণ্ডবের ভিডিও

KM | ১৩ মার্চ ২০২৫ ০৪ : ১৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: যুবরাজ সিংয়ের ব্যাট এখনও চলে। আর তাঁর ব্যাট চলতে শুরু করলে ছক্কার বৃষ্টি হতে শুরু করে। 

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের সেমিফাইনালে যুবি ঝড় তুললেন। নস্ট্যালজিক করে তুললেন দর্শকদের। ফিরিয়ে নিয়ে গেলেন সেই ফেল আসা সময়ে। অজিদের বিরুদ্ধে অতীতেও পাঞ্জাবতনয় মারমুখী ইনিংস খেলেছেন। খেলা ছাড়ার পরেও দেখা গেল সেই একই অভ্যাস রয়ে গিয়েছে তাঁর মধ্যে। 

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে সামিল হয়েছেন অবসরে যাওয়া ক্রিকেটাররা। ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন শচীন তেণ্ডুলকর। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন শ্যেন ওয়াটসন। 

টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে তোলে সাত উইকেটে ২২০ রান। অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। 

 

যুবরাজ ৩০ বলে ৫৯ রান করেন। সাতটি ছক্কা ও একটি বাউন্ডারি মারেন যুবি। বাঁ হাতি যুবরাজের মারমুখী ব্যাটিং দেখে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা উদ্বেল হয়ে ওঠেন। ২৬ বলে পঞ্চাশ করেন যুবি। ম্যাকগেইনের এক ওভারে তিনটি ছক্কা হাঁকান তিনি। শেন ওয়াটসনের অস্ট্রেলিয়া যুবরাজ ঝড় থামাতে পারেনি। 

যুবির মতো ঘাতক অবতারে ধরা না দিলেও শচীন ৩০ বলে ৪২ রানের ইনিংস খেলে যান। সাতটি বাউন্ডারি ছিল মাস্টার ব্লাস্টারের ইনিংসে। স্টুয়ার্ট বিনি ২১ বলে ৩৬ এবং ইউসুফ পাঠান ১০ বলে ২৩ এবং ইরফান পাঠান ৭ বলে চটজলদি ১৯ রান করেন। কিন্তু সব আলো শুষে নেন যুবরাজ সিং। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া