শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৩ মার্চ ২০২৫ ০১ : ০১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের পরই ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেই সফরের আগে ভারতের নির্বাচক, হেড কোচ ও অধিনায়কের কাছে বার্তা দিয়েছেন চেতেশ্বর পূজারা।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরাডুবি ঘটে ভারতের। ইংল্যান্ডের পিচে বল মুভ করবে। বল সুইং করবে। এই ধরনের পিচে ব্যাটারদের পরীক্ষা দিতে হয়। চেতেশ্বর পূজারা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দলের প্রয়োজনে তিনি সব সময়ে খেলতে প্রস্তুত। ঘরোয়া ক্রিকেট খেলে চলেছেন চেতেশ্বর পূজারা। সেই তিনি বলছেন, ''ক্রিকেটার হিসেবে যে কোনও সময়েই ভারতের হয়ে সবাই খেলতে চাইবে। দলের প্রয়োজন হলে আমি নেমে পড়তে রাজি। আমি ঘরোয়া ক্রিকেট খেলে চলেছি। গত কয়েক বছর ধরে কাউন্টি খেলছি। ঘরোয়া ক্রিকেটে রান করছি। হ্যাঁ সুযোগ যদি আসে, তাহলে আমি দু' হাত দিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করতে রাজি।''
২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শেষবার খেলেছিলেন পূজারা। ২০২৪ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে বিকল্প হিসেবে তাঁর কথা উঠেছিল। পূজারা মনে করেন, অস্ট্রেলিয়ায় তাঁকে দলে নেওয়া হলে স্যর ডনের দেশে সিরিজ জেতার হ্যাটট্রিক করতে পারত ভারত। আত্মবিশ্বাসী পূজারা বলছেন, ''আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমি অস্ট্রেলিয়ায় থাকলে সিরিজ জেতার হ্যাটট্রিক করতে পারতাম।''
ইংল্যান্ডের ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানো খুব কঠিন। তবে এই দুর্বল ইংল্যান্ডকে হারানোর ব্যাপারে ভারতকেই এগিয়ে রাখছেন পূজারা। তিনি বলেছেন, ''ভারতীয় দলের ভাল সুযোগ রয়েছে। অ্যান্ডারসন অবসর নেওয়ার পরে ইংল্যান্ডের বোলিং আক্রমণ দুর্বল হয়ে গিয়েছে। স্টুয়ার্ট ব্রডও নেই প্রথম একাদশে। ''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি