বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ মার্চ ২০২৫ ০০ : ২৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: এইমুহূর্তে ছোটপর্দা থেকে সমাজমাধ্যমে ভাইরাল আমির খান এবং রণবীর কাপুরের বিজ্ঞাপন। একটি খেলার বেটিং অ্যাপের জন্য বেশ বড়সড় একটি বিজ্ঞাপনের ভিডিওতে তাঁরা মুখোমুখি হয়েছেন। বলা ভাল, দ্বৈরথে জড়িয়েছেন। ভরা পার্টিতে পরস্পরের পিছনে লাগতে দেখা যায় দু'জনকে। চিৎকার করে রাগারাগিও করেন খানিক তাঁরা। তখন তাঁদের সামলাতে পার্টির মজলিশ ছেড়ে একে একে এগিয়ে আসেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া,জসপ্রীত বুমরার মতো ভারতীয় ক্রিকেট দলের তারকারা। দেখা যায়, জ্যাকি শ্রফ, আরবাজ খান-কেও! আর এই বিজ্ঞাপন পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। এইমুহূর্তে রণবীরকে ‘রামায়ণ’ ছবিতে পরিচালনা করেছেন নীতেশ। অন্যদিকে আমিরের জনপ্রিয় ছবি ‘দঙ্গল’-এরও পরিচালক ছিলেন তিনি। তাহলে বুঝতেই পারছেন বিজ্ঞাপনের বাজেট কোন পর্যায় পৌঁছতে পারে?
একই ব্যাপারে অনুমান করে চোখ কপালে উঠেছে নেটপাড়ার বাসিন্দাদেরও। প্রথমত আমির খান এবং রণবীর কাপুরের মতো এইমুহূর্তে বলিউডের প্রথম সারির একেবারে উঁচুর দিকে থাকা দুই তারকা একসঙ্গে অভিনয় করছেন। ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সহ বাঘা বাঘা জনপ্রিয় ক্রিকেটারদের একফ্রেমে আনা, তাঁদের সঙ্গ দিচ্ছেন আবার জ্যাকি শ্রফ এবং আরবাজ। এককথায় পরিচালক থেকে অভিনেতা, সহ-অভিনেতারা-সবাই তারকা। এই বিজ্ঞাপনের বহর নেটপাড়ায় ফিসফাস শুরু হয়েছে, ভিডিওটি শুটের খরচ গড়পড়তায় ছুঁয়ে ফেলেছে ১০০ কোটি টাকা! এখনও পর্যন্ত ভারতীয় বিজ্ঞাপনের ইতিহাসের খরচের দিক থেকে সম্ভবত এই বিজ্ঞাপন-ই সবথেকে দামী! উল্লেখ্য, গড়পড়তায় ১ কোটি অথবা তার আশেপাশে থাকে বাংলা ছবির বাজেট। সেই নিরিখে এই বিজ্ঞাপনের বাজেটে অনায়াসে তৈরি হয়ে যেতে পারে ১০০টি বাংলা ছবি!
প্রথমবার একসঙ্গে তাঁদের দেখা গিয়েছিল ‘পিকে’ ছবিতে। তবে তা মাত্র কয়েক মুহূর্তের জন্য। ঐটুকু সময়ের জন্য আমির খান এবং রণবীর কাপুরকে দেখে মোটেই মন ভরেনি জনতামহলের। তারপর সেই কবে থেকে হা পিত্যেশ করে দর্শক বসে রয়েছেন এই দু’জন তারকাকে একসঙ্গে ছবিতে দেখার জন্য। তবে শেষমেশ শুনলেন তিনি শুনলেন। একসঙ্গে পর্দা কাঁপাতে এলেনন আমির এবং রণবীর। এবং এই বিজ্ঞাপনের খবর পোস্টার সহ ঘোষণা করেছিলেন রণবীরের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি