শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ মার্চ ২০২৫ ২৩ : ০৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী ভাগ্যশ্রী। যার জেরে অভিনেত্রীর কপালে মোট ১৩টি সেলাই পড়েছে। ভ্রুর কাছে গভীর ক্ষত তৈরি হয়েছে। এখন কেমন আছেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া' ছবিখ্যাতএই নায়িকা?
নায়িকা হিসাবে ঝুলিতে মাত্র একটি ছবি। ‘ম্যায়নে প্যায়ার কিয়া'। তারপরে কেটে গিয়েছে ৩৭ বছর। আজও বলিপ্রেমী দর্শকদের কাছে বলিপাড়ার মিষ্টি অভিনেত্রীদের কথা ওঠে, সেই তালিকায় ভাগ্যশ্রীর কথা সন্দেহাতীতভাবে উঠবেই। বর্তমানে ৫৬ বছর বয়সেও তিনি একইভাবে সুন্দর এবং ফিট। তবে পিকলবল খেলতে গিয়েই আচমকা দুর্ঘটনার শিকার হয়েছেন ভাগ্যশ্রী। হাসপাতাল থেকেই সমাজমাধ্যমে নিজের একাধিক ছবি পোস্ট করেছেন ভাগ্যশ্রী।
সেখানেই দেখা গেল, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। ভ্রুয়ের কাছে গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে। কপালে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে এক ছবিতে ধরা দিয়েছেন তিনি। সেটা দেখেই বোঝা গেল, তিনি আপাতত খানিক সুস্থ রয়েছেন। আসলে পিকলবল শক্ত হওয়ার ফলে খেলার মাঝে অসতর্ক হলেই যে কারও বিপত্তি হতে পারে। শরীরের কোনও অংশে সজোরে পিকলবল লাগলে গুরুতর চোট পেতে পারেন কেউ। ভাগ্যশ্রীর ক্ষেত্রেও তাই হয়েছে। তবে অভিনেত্রীকে নেটপাড়ার একাংশ সমবেদনা জানালেও সেখানকার বেশিরভাগ বাসিন্দারাই অভিনেত্রীর সমালোচনা করেছেন।
নিন্দুকদের বক্তব্য, “সবজায়গাতেই রিল তৈরি করা, ছবি তোলা কি খুব প্রয়োজন না কি বাঞ্ছনীয়?” অন্য এক নেট নাগরিকের মন্তব্য, “কী অবস্থা! এখন সব ব্যক্তিগত মুহূর্তকেই ধরে রেখে সমাজমাধ্যমে ছাড়াতা ফ্যাশনে পরিণত হয়েছে। হাসপাতালে গিয়েছে সেখান থেকেও ছবি! বাকি রইল মানুষজন কবে মরতে বসেছে তখনকার অথবা বাসর রাতের ভিডিও পোস্ট করবে সমাজমাধ্যমে!”
উল্লেখ্য, ‘ওয়ান ফিল্ম ওয়ান্ডার’। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে অভিনয় করার পর এই তকমাই তিনি পেয়েছিলেন দর্শকদের কাছ থেকে। প্রযোজক-পরিচালকদের অগুনতি ছবিতে অভিনয়ের প্রস্তাব হেলায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি স্রেফ গুছিয়ে সংসার করবেন বলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি