শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Find Out salary of Indian Head Coach  Gautam Gambhir

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে চর্চায় শুধু গৌতম গম্ভীর, কত টাকা বেতন পান রোহিতদের হেডস্যর?

KM | ১৩ মার্চ ২০২৫ ২১ : ৩৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে  টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এসেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।  

তার পরই জাতীয় দলের কোচের চেয়ার থেকে সরে যান 'মিস্টার ডিপেনডেবল'। রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলান গৌতম গম্ভীর। গুরু গম্ভীর দায়িত্ব গ্রহণের পরে বুঝতে পারেন কাঁটা বিছানো পথে তিনি পা রেখেছেন। ব্যর্থ হচ্ছিলেন। সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন তিনি। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয় ভারত। বর্ডার-গাভাসকর ট্রফিতেও ভারত বিধ্বস্ত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে  পরিস্থিতি এমনই হয় যে ভারতের ক্রিকেটমহলে ছড়িয়ে পড়ে, দুবাইয়ে হৃদয় ভাঙার গল্প লেখা হলে চাকরি যেতে পারে গম্ভীরের। 

দুবাই থেকে চ্যাম্পিয়ন হয়ে ফেরে ভারত।  গম্ভীর ফের চর্চায়। খেলোয়াড় হিসেবে গম্ভীর ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এবার কোচ হিসেবে তিনি জিতলেন চ্যাম্পিয়ন্স ট্রফি। 

এই পরিস্থিতিতে তাঁর বেতন নিয়ে খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট 'অ্যাসেনড্যান্টস'-এর প্রতিবেদন অনুযায়ী, গম্ভীরের আনুমানিক বার্ষিক বেতন ১৪ কোটি টাকা। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচদের অন্যতম তিনি।  

উল্লেখ্য রাহুল দ্রাবিড় পেতেন ১২ কোটি টাকা। মোটা অঙ্কের বেতনের পাশাপাশি বিদেশ সফরে দৈনিক ২১ হাজার টাকা  ভাতা হিসেবেও পান গম্ভীর। এছাড়া বিজনেস ক্লাসের টিকিট, বিলাসবহুল হোটেলে থাকার খরচ বহন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অন্যান্য সুযোগ সুবিধাও পান গম্ভীর। 

এছাড়াও সূত্র মতে, গৌতম গম্ভীরের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তিপত্রে পারফরম্যান্সভিত্তিক বোনাসের বিষয়ও উল্লেখ রয়েছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে সাফল্য পেলে বোনাস পাবেন গম্ভীর। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে ভারত। রোহিতদের হেডস্যরকে বোনাস দেওয়ার কথা শীঘ্রই ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া