শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Another back injury might spoil the career of Jasprit Bumrah says Shane Bond

খেলা | 'পিঠে আরেকটা চোট মানে কেরিয়ার শেষ', বুমরাকে আগাম সতর্ক করে দিলেন প্রাক্তন পেসার

KM | ১২ মার্চ ২০২৫ ০৪ : ৫৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: পিঠে অস্ত্রোপচারের জায়গায় আরও একবার চোট পেলে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে যশপ্রীত বুমরার। নিউ জিল্যান্ডের প্রাক্তন পেসার শেন বন্ড এভাবেই সতর্ক করেছেন বুম বুম বুমরাকে। 

বর্ডার-গাভাসকর ট্রফিতে সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে পিঠের ব্যথায় কাবু বুমরা আর বল করতে পারেননি। অস্ট্রেলিয়া থেকে ফেরা ইস্তক তিনি মাঠের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়ন হয় ভারত। 

বেঙ্গালুরুর সেন্টার অব এক্সলেন্সে রিহ্যাব করছেন বুমরা। কবে তিনি পুরোদস্তুর ফিট হয়ে উঠবেন তা জানা নেই কারওরই। 

২০২৩-এর মার্চে ভারতের তারকা পেসারের পিঠে অস্ত্রোপচার হয়েছিল। সেই অস্ত্রোপচারের পরে প্রথমবার বড় সড় চোটের কবলে পড়লেন ভারতের তারকা বোলার। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ ছিলেন বন্ড। 

এখন রাজস্থান রয়্যালসের বোলিং কোচ তিনি। প্রাক্তন কিউয়ি বোলার বলেন, ''বুমরার ওয়ার্কলোড সামলানো উচিত। আরও একবার চোট ফিরলে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।'' 

শেন বন্ড একসময়ে গতিদানব ছিলেন। ২৯ বছর বয়সে তাঁর পিঠে অস্ত্রোপচার হয়েছিল। আইপিএল শুরু হচ্ছে চলতি মাসের ২২ তারিখ। চলবে ২৫ মে পর্যন্ত। তার পরেই ভারতের ইংল্যান্ড সফর। বন্ড বলছেন, ''আমার মতে পুরোটাই ওয়ার্কলোড সামলানোর বিষয়। কিন্তু বুমরাকে বিশ্রাম দেওয়ার সুযোগ কোথায়? আইপিএলের মতো টি-টোয়েন্টি ফরম্যাট থেকে টেস্ট ফরম্যাটে খেলতে গেলেই সমস্যাটা হয়।'' 

যখনই ফরম্যাটে বদল আসে তখনই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বোলারের কাছে। কারণ টি-টোয়েন্ট ফরম্যাটে চার ওভার হাত ঘোরালেই চলবে। কিন্তু টেস্ট ফরম্যাটে নাগাড়ে বল করে যেতে হবে। 

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় বোলিং বিভাগকে একা টেনেছিলেন বুমা। অনেকেই সেই সময়ে বলেছিলেন, ওকে বল করিয়ে করিয়ে নিংড়ে নিয়েছে সব। বন্ড মনে করেন, আগামী বিশ্বকাপে বুমরা মূল্যবান সম্পদ ভারতীয় বোলিংয়ের। কিন্তু ঠাসা ক্রীড়াসূচি ভারতের। ইংল্যান্ডে পাঁচটি টেস্ট রয়েছে ভারতের। বন্ড মনে করেন, বুমরাকে টানা তিনটির বেশি ম্যাচ খেলানো উচিতই নয়। 

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে আইপিএলে পরীক্ষা দিতে হবে বুমরাকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া