শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shreyas Iyer receives blunt verdict by World Cup Winner over Champions trophy final show

খেলা | রোহিত প্রশংসা করে 'নীরব নায়ক' বলেছিলেন, সেই শ্রেয়সকে নিয়ে অসন্তোষের কথা বললেন বিশ্বজয়ী দলের সদস্য

KM | ১২ মার্চ ২০২৫ ০৪ : ৩৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নেপথ্য নায়ক তিনি। ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁকে 'নীরব নায়ক' বলে উল্লেখ করেছেন। তিনি শ্রেয়স আইয়ার। তাঁর উপস্থিতি ভারতের মিডল অর্ডারের ধার বাড়িয়েছে। 

কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন মুখ্য নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার মোটেও খুশি নন শ্রেয়সের  আউট হওয়ার ধরন দেখে।  

ভেঙ্গসরকার বলেন, ''শ্রেয়স আইয়ার বেশ ভাল পারফরম্যান্স করেছে। তবে ফাইনালে ও যেভাবে আউট হয়েছে, তা আমার পছন্দ নয়। ওর শেষ পর্যন্ত থেকে যাওয়া উচিত ছিল। ম্যাচ শেষ করে আসতে পারত। তবে নিজের ক্ষমতা ও উপলব্ধি করতে পেরেছে, এটাই ভাল লাগছে। ছয় নম্বরে নেমে কেএল রাহুলও ভাল ব্যাটিং করেছে। কিন্তু অক্ষর প্যাটেল ওর আগে ব্যাট করতে নামছে, এটা এখনও মেনে নিতে পারিনি। ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন বজায় রাখা একটা কারণ হতে পারে।'' 

অজিত আগরকরের নির্বাচক মণ্ডলীরও প্রশংসা করেন ভারতীয় ক্রিকেটের কর্নেল। তিনি বলছেন, ''নির্বাচকদেরও কৃতিত্ব দিতে হবে। অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই ওরা রোহিতের সঙ্গে পড়ে ছিল। স্কোয়াডে পাঁচ জন স্পিনার নেওয়ার সিদ্ধান্তক মাস্টার স্ট্রোক বলে প্রমাণিত হল।'' 

যাঁকে নিয়ে এত কথা, সেই শ্রেয়স আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে  পাঁচটি ইনিংসে শ্রেয়সের ব্যাট থেকে এসেছে ২৪৩ রান। দুটো হাফ সেঞ্চুরি করেন তিনি। ফাইনালে মাত্র ২ রানের জন্য পঞ্চাশ করতে পারেননি শ্রেয়স। রোহিত ফিরে যাওয়ার পরে অক্ষর প্যাটেলের সঙ্গে প্রয়োজনীয় পার্টনারশিপ গড়েন তিনি। রোহিতের এহেন  প্রশংসা পাওয়ার পরে শ্রেয়সকে বলতে শোনা গিয়েছে, ''এটা বড়  স্বীকৃতি। এক প্রকার সম্মান পাওয়াও বটে। মাঠে আমার প্রচেষ্টার জন্যই এই শ্রদ্ধা অর্জন করতে পেরেছি। যে ঘাম ঝরানো হচ্ছে, যে চেষ্টা করা হচ্ছে তা কিছু ক্ষেত্রে  নজরে আসে না।  কিন্তু মাঠে নেমে আমি যা করেছি, তার তার জন্য আমি সন্তুষ্ট। এই উইকেটে ব্যাট করা মোটেও সহজ কাজ ছিল না। যখন বোলাররা রান তোলার বিশেষ সুযোগ দেয় না, সেখানে সিঙ্গলস নেওয়াও খুব কঠিন হয়ে পড়ছিল। কিন্তু আমার মধ্যে এই বিশ্বাস ছিল যে দুটো ছক্কা মারতে পারলেই খেলার গতি নিজেদের অনুকূলে এনে ফেলতে পারব। আসল সময়ে আমি আমার কাজ করতে পেরেছি।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া