মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১২ মার্চ ২০২৫ ০৩ : ১৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: খুব বেশিদিন আগের কথা নয়। এক লাইভ শোয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম বলেছিলেন, ''ও তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আসেনি, ঘুরতে এসেছে।''
যাঁর সম্পর্কে সেদিন আক্রম এই কথাগুলো বলেছিলেন তিনি মাহমুদুল্লাহ। বাংলাদেশের সেই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন।
সোশ্যাল মিডিয়ায় মাহমুদুল্লাহ লিখেছেন, ''সব জিনিস নিখুঁতভাবে শেষ হয় না। তবুও এক সময়ে শেষ বলে এগিয়ে যেতে হয় সামনের দিকে। শান্তি...।''
কেরিয়ারে ইতি টেনে দেওয়ার আগে শত সমালোচনা, কটাক্ষ উড়ে এসেছিল মাহমুদুল্লাহর দিকে। আজ তাঁর অবসর ঘোষণার দিনে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে মনে পড়ে যায়, সেই বিখ্যাত কিছু লাইন, সব তর্ক হোক শেষ, সব রাগ সব দ্বেষ, সকল বালাই, বলো শান্তি।
মাহমুদুল্লাহ সরে গেলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তাহলেই কি বাংলাদেশের ক্রিকেটে নামবে শান্তি! একে একে যে নিবিছে দেউটি।
গত বুধবার ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। আজ আরেক বুধবার। সরে যাওয়ার কথা ঘোষণা করলেন মাহমুদুল্লাহ। বাংলাদেশের ক্রিকেটে ধীরে ধীরে নক্ষত্ররা সব সরে যাচ্ছেন।
২০০৭-এ কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল মাহমুদউল্লাহর। চযাম্পিয়ন্স ট্রফিতে রাওয়ালপিণ্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ।
অনেক আগেই টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন। এবার ওয়ানডে ফরম্যাটকেও বলে দিলেন, ক্রিকেট তোমায় দিলাম আজকে ছুটি।
২০২১-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিরুদ্ধে খেলে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান।
বাংলাদেশের এই অলরাউন্ডার ২৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনটি ফরম্যাট মিলিয়ে মোট ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচে নেমেছেন মাহমুদুল্লাহ।
২০২৫ সালের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা সম্প্রতি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই তালিকায় নাম ছিল না মাহমুদুল্লাহর। পরে জানা যায়, তিনিই বোর্ডকে জানান মার্চ থেকে তাঁকে যেন চুক্তিতে আর রাখা না হয়।
মাহমুদুল্লাহ তাঁর পোস্টে লিখেছেন, ''সব প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর। আমার সমস্ত সতীর্থ, কোচ এবং আমার অনুরাগীদের ধন্যবাদ জানাই আমাকে সমর্থন করার জন্য।''
তাঁর এই ক্রিকেট পরিক্রমার পিছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ দেন। গত কয়েকদিন ধরে তাঁকে ঘিরে যা হচ্ছিল পদ্মাপাড়ের ক্রিকেট এবং বহির্বিশ্বে, তাতে যে তিনি ব্যথিত, তা প্রকাশ পেয়েছে বিদায়বার্তায়। মাহমুদুল্লাহ লিখছেন, ''শান্তি।''
তাঁর অবসরে কি শান্তি ফিরবে বাংলাদেশ ক্রিকেটে? মাহমুদুল্লাহর অবসর অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি