রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১২ মার্চ ২০২৫ ০২ : ৩৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: অলরাউন্ডার বলতে যা বোঝায়, তিনি ছিলেন তাই। কখনও ওপেন, কখনও আবার মিডল অর্ডার আবার কখনও ব্যাট হাতে নেমে পড়তেন লোয়ার মিডল অর্ডারে।
সবই করতেন দলের প্রয়োজনে। ফিল্ডার হিসেবেও তিনি ছিলেন এককথায় দুর্দান্ত। নতুন-পুরনো বল হাতেও তিনি নিজের নামের প্রতি সুবিচারই করেছেন।
তিনি সৈয়দ আবিদ আলি। সেই আবিদ আলি বুধবার ৮৩ বছর বয়সে চলে গেলেন। ক্যালিফোর্নিয়ায় তিনি প্রয়াত হন।
তাঁকে নিয়ে মজার এক গল্প প্রচলিত রয়েছে। একবার আবিদ আলিরই প্রাক্তন সতীর্থ ফারুক ইঞ্জিনিয়ার ভুলবশত তাঁর মৃত্য়ুর খবর ঘোষণা করে দিয়েছিলেন। সেই খবর জায়গা পেয়েছিল সংবাদমাধ্যমেও। কথিত রয়েছে, নিজের মৃত্যুর খবর জেনে বেশ মজাই পেয়েছিলেন আবিদ আলি। বুধবার সত্যি সত্যিই চলে গেলেন টেস্টে প্রথম বলে উইকেট নেওয়া তারকা ক্রিকেটার।
হায়দরাবাদে জন্ম। টেস্ট অভিষেক হয় ১৯৬৭ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে তাঁর আবির্ভাব। অভিষেকে ৬ উইকেট নেন ৫৫ রানের বিনিময়ে। এটাই তাঁর জীবনের সেরা বোলিং।
আগেই বলা হচ্ছিল, দলের প্রয়োজনে বিভিন্ন ব্যাটিং পজিশনে নামতেন। অভিষেক ম্যাচে দু'ইনিংসে নেমেছিলেন ভিন্ন ভিন্ন নম্বরে। কিন্তু ছয় ও সাত নম্বরে ব্যাট করতে নেমে করেছিলেন একই রান- ৩৩।
অভিষেক ম্যাচ ছয় এবং সাত নম্বরে ব্যাট করা আবিদ আলি সেই সফরের সিডনি টেস্টে কিন্তু ওপেন করেন। ৭৮ ও ৮১ রান করেছিলেন। ২৯টি টেস্টে ৬টি পঞ্চাশ তাঁর ঝুলিতে। করেন ১০১৮ রান। তাঁর উইকেট সংখ্যা ৪৭।
এই ২৯টি টেস্টের মধ্যে সাতটিতে দেশের ব্যাটিং ও বোলিং দু'টিই শুরু করেন তিনি। ১৯৭১ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের প্রথম বলে তিনি বোল্ড করেন রয় ফ্রেডেরিকসকে।
আবিদের মৃত্যুতে শোকাহত দেশের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। সানি বলেন, ''বেদনাদায়ক খবর। সিংহ হৃদয়ের ক্রিকেটার ছিলেন। প্রয়োজনে ওপেন করতেন, মিডল অর্ডারেও নামতেন। লেগ সাইডে অবিশ্বাস্য কিছু ক্যাচও ধরেছিলেন।''
আবিদ আলি মাত্র পাঁচটি ওয়ানডেতে নেমেছিলেন। যার মধ্যে তিনটি ম্যাচ ছিল প্রথম বিশ্বকাপে। সেই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৮ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেটিই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২১২ ম্যাচে ১৩টি সেঞ্চুরি তাঁর। প্রায় ৯ হাজারের কাছাকাছি রান করেন। ৩৯৭টি উইকেটে মালিক।
আবিদ আলির কথা আর ক'জনই বা মনে রেখেছিলেন। ভারতীয় ক্রিকেটে বিস্মৃতই হয়ে গিয়েছিলেন তিনি। তাঁর চলে যাওয়া নতুন করে যেন জীবন দিয়ে গেল ক্রিকেটার সৈয়দ আবিদ আলিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি