শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | উইকেট পুজো দিয়ে শুরু কেকেআরের প্র্যাকটিস, মাঠেই বৈঠক রাহানের

Sampurna Chakraborty | ১২ মার্চ ২০২৫ ০১ : ৪২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ঘড়ির কাটায় তখন সাড়ে ছ'টা। ব্যাট এবং হেলমেট হাতে নিয়ে ড্রেসিংরুমে প্রবেশ করলেন কুইন্টন ডি কক। ক্লাব হাউজের আপার টিয়ার থেকে কচিকাঁচাদের চিৎকার। এই প্রথম বেগুনি-সোনালি জার্সিতে নামবেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার।  ক্রিকেটের নন্দনকাননে ডি কককে দেখে উচ্ছ্বসিত কলকাতার খুদে ক্রিকেট ভক্তরা। শহরের ক্রিকেট নিয়ে উন্মাদনার আঁচ কিছুটা পেলেন কুইন্টন। তাই ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠের ধারে দাঁড়িয়ে সমর্থকদের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রোটিয়া উইকেটকিপার ব্যাটারকে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম দিনের প্র্যাকটিস সেশন জমজমাট। তারকার সমাহার। কে নেই! সকালে কলকাতায় পা রেখেছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোভমান‌ পাওয়েল, মঈন আলিরা।

এদিনই এসেছেন কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু জেট ল্যাগ হার মানাতে পারেনি নাইটদের উৎসাহে। বিকেলে দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দেন রাসেল-নারিনরা।‌

কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিসে গত বছরের ছোঁয়া। গৌতম গম্ভীর জমানায় উইকেট পুজো করে শুরু হয়েছিল নাইটদের যাত্রা। চ্যাম্পিয়ন হয় কেকেআর। তাই এবারও সেই প্রথা চালু। পাঁচটা থেকে প্র্যাকটিস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আগেই দলবল নিয়ে হাজির হন চন্দ্রকান্ত পণ্ডিত। শুরুতেই উইকেট পুজো। উইকেটে মালা দিয়ে পুজো হয়। ছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সহ গোটা দল। ছিলেন পিচ কিউরেটর সুজন মুখার্জিও। স্যার চ্যাম্পিয়ন জার্সিতে দেখা যায় ব্রাভোকে‌। পুজো সেরেই একে একে নেটে। প্রথম দিন বলে কোনও ছাড় নেই। ইডেনের নৈশালোকের আলোয় পুরোদমে প্র্যাকটিস চলে। নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করলেন অজিঙ্ক রাহানে, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মঈন আলিরা। ইডেনের প্রধান উইকেটের পাশে নেটে ব্যাট হাতে প্র্যাকটিস করতে দেখা যায় রিঙ্কু সিংকে। খোশমেজাজে দেখা যায় রাসেল, কুইন্টনদের।

প্র্যাকটিসের মাঝেই গল্প করতে দেখা যায় দুই তারকাকে। অনুশীলন চলাকালীন মাঠের মাঝেই বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায় অজিঙ্ক রাহানে এবং চন্দ্রকান্ত পণ্ডিতকে। প্রথম দিন হলেও বেশ সিরিয়াস অনুশীলন চলে কেকেআরে।‌

ছবি: অভিষেক চক্রবর্তী


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া