শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Former Footballer Arnab Mondal is upset as East Bengal go down in AFC Challenge League

খেলা | চলতি মরশুমে ১১টা হলুদ, ৪টে লাল কার্ড! অস্কার, দয়া করে শৃঙ্খলা শেখান চুংনুঙ্গাকে

KM | ১২ মার্চ ২০২৫ ০১ : ৩১Krishanu Mazumder

অর্ণব মণ্ডল: এএফসি চ্যালেঞ্জ লিগে তুর্কমেনিস্তানের ক্লাব আর্কাদাগ ও ইস্টবেঙ্গলের ম্যাচটা দেখতে দেখতে একইসঙ্গে আমার ভীষণ রাগ ও বিরক্তি হচ্ছিল। 

আজকের ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সেমিফাইনালে পৌঁছতে হলে দু'গোলের ব্যবধানে ম্যাচটা জিততেই হত। অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে নিঃসন্দেহে কঠিন সমীকরণ। 

তাও প্রথমেই গোল তুলে নিয়ে ইস্টবেঙ্গল চাপ তৈরি করেছিল। কিন্তু ইস্টবেঙ্গলের সাইড ব্যাক চুংনুঙ্গা বিপন্ন করল দলকে। শেষ করে দিল ইস্টবেঙ্গলের স্বপ্ন। ৩৩ মিনিটে লাল কার্ড (জোড়া হলুদ কার্ড) দেখে বেরিয়ে গেল মাঠ ছেড়ে। এগারো জনের ইস্টবেঙ্গল নেমে গেল ১০ জনে। এগারোর বিরুদ্ধে দশ জনে লড়াই যে কী কঠিন, তা সবারই জানা। একের পর এক আক্রমণ শানাচ্ছিল আর্কাদাগ। কতক্ষণ ঠেকিয়ে রাখা সম্ভব? 

চুংনুঙ্গার লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়া দেখে আমি ফিরে যাচ্ছিলাম আমাদের সময়ের ইস্টবেঙ্গলে। সেই সময়ে শৃঙ্খলাভঙ্গ করলেই আমাদের জরিমানা করা হত। এই ম্যাচটা দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল, ফুটবলমাঠে শৃঙ্খলা কতটা গুরুত্বপূর্ণ। 

একটা দল দাঁড়িয়ে থাকে শৃঙ্খলার উপরে। দলের ভিতটাই তৈরি হয় শৃঙ্খলাকে কেন্দ্র করে। শৃঙ্খলা মানে অযথা  ফাউল করব না, অযথা কার্ড দেখব না, অযথা ঝগড়া করব না, দলকে বিপদে ফেলব না।  

শতবর্ষের প্রাক্কালে কিছু কথা - Arnab Mondal | Since beginning to end, a  true East Bengal player

খেলা শেষ হওয়ার পরে সমাজমাধ্যমে দেখলাম একটা পোস্ট ঘুরছে। চুংনুঙ্গা চলতি মরশুমে ১১টা হলুদ কার্ড ও ৪টে লাল কার্ড দেখেছে। আমি প্রায় প্রতিটি ম্যাচেই ওকে নিয়ম করে কার্ড দেখতে দেখেছি। একেই কি ডিসিপ্লিন বলে?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই তথ্যটা উল্লেখ করলাম একটাই কারণে, জাতীয় দলে খেলা একজন ফুটবলারের কাছ থেকে প্রতি ম্যাচে এরকম জিনিস মোটেও প্রত্যাশিত নয়। মেনে নেওয়াও যায় না। 

একজন ডিফেন্ডারের কোনও সংযম থাকবে না! কার্ড দেখার পরেও নেই হেলদোল। কর্তারাও ওকে চাপ দিচ্ছেন না। ফলে একই জিনিস ও বারবার করে চলেছে। শাস্তিও নেই, জরিমানাও নেই। শৃঙ্খলা শেখানো উচিত এই সব খেলোয়াড়দের। 

এর সঙ্গে আরও কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই। ছন্নছাড়া এই ইস্টবেঙ্গল। ফুটবলে ম্যাচ ম্যানেজমেন্ট বলে একটা শব্দবন্ধনী প্রচলিত রয়েছে। এর অর্থ হল মাঠের ভিতরে ম্যাচটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন একজন ফুটবলার।  

আর্কাদাগ গোল হজম করার পরে মরিয়া হয়ে উঠেছিল। আর ইস্টবেঙ্গল সেই সময়ে একের পর এক ভুল করছিল। বল বারংবার প্রতিপক্ষের পায়ে তুলে দিচ্ছিল। 

এই সময়ে ম্যাচটা কীভাবে খেলতে হয়, কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তা একজন দক্ষ ফুটবলার জানেন। বল যখন প্রতিপক্ষের কাছে বারবার চলে যাচ্ছে, তখন নিজেদের কাছে বল রাখা যেত। বলছি বটে, তবে এই লাল-হলুদ দলে তো সেরকম কোনও ফুটবলারই নেই। কোনও অভিভাবক নেই। অভিভাবক শূন্য একটা দল মাঠে খেলছে। কোনও লক্ষ্য নেই, কোনও উদ্দেশ্য নেই। 

শুরুতে লিড নিয়েও তাই কাজে লাগানো গেল না। যেভাবে পেনাল্টি বক্সের ভিতরে ফাউল করে সৌভিক চক্রবর্তী পেনাল্টি উপহার দিল আর্কাদাগকে, তা দেখে আমি খুব হতাশ। সৌভিক অনেকদিন ধরে খেলছে, ওর কাছ থেকে এই ভুল কেউ আশা করবেন? আমি মানতে পারি না। বারবার শৃঙ্খলার কথা বলছি, কারণ ইস্টবেঙ্গলের কোয়ালিটি কম। বেঞ্চ স্ট্রেন্থ নেই। এসব ক্ষেত্রে শৃঙ্খলাই ম্যাচ জেতাতে পারে। 

পরিশেষে আর কয়েকটা প্রশ্ন রয়েছে আমার। গত কয়েকবছর ধরেই দেখছি ইস্টবেঙ্গল, ৯, ১০ বা ১১ নম্বরে আইএসএল শেষ করছে। কেন? কেন উন্নতি নেই বছরের পর বছর ধরে?

প্রতিবছরই দেখা যাচ্ছে নতুন নতুন বিদেশি আনা হচ্ছে। প্রতিবার যদি দল বদলানো হয়, বিদেশি বদলানো হয়, তাহলে সেই দল সাফল্য পেতে পারে না। ইস্টবেঙ্গলও পাচ্ছে না।

আশা করবো এই সব দিকে নজর দেবেন কর্তারা। আগামী মরশুমে পুরনো ইস্টবেঙ্গলকে দেখতে চাই। এরকম জীর্ণ, দুর্বল, লক্ষ্যহীন ইস্টবেঙ্গলকে আমি চিনি না। আমার সঙ্গে নিশ্চয় সহমত পোষণ করবেন লাল-হলুদ সমর্থকরাও। আপনারা কী বলেন?  

 (লেখক ইস্টবেঙ্গল ও জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার)


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া