রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ মার্চ ২০২৫ ২২ : ১৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘জলি এলএলবি’। ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি ও সৌরভ শুক্ল। 'কোর্টরুম ড্রামা’ ঘরানার এই ছবি যেমন প্রশংসিত হয়েছিল সমালোচকদের দ্বারা, তেমনই বক্স অফিসেও সাড়া জাগিয়েছিল সুভাষ কাপুর পরিচালিত এই ছবি। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন সৌরভ শুক্ল। আর পাওয়ার পরেই এক কাণ্ড করেছিলেন তিনি। জাতীয় পুরস্কার মঞ্চে উঠে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেই নিরাপত্তা বলয় ভেঙে দিয়েছিলেন সৌরভ! হাসিমুখে তাতে সায়-ও দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়।
শুরু থেকেই তাহলে বলা যাক। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা নিজের মুখেই জানিয়েছেন সৌরভ শুক্ল। রাষ্ট্রপতির হাত থেকে কীভাবে শিল্পী জাতীয় পুরস্কার গ্রহণ করবেন, তার মহড়া গোটা একটা দিন ধরে দেওয়া হয় সেই শিল্পীকে। তাঁর উপর নিয়ম জারি করা থাকে, দেশের প্রথম নাগরিককে হাতজোড় করে নমস্কার করতে হবে কিন্তু কোনওভাবেই তাঁকে ছোঁয়া যাবে না। কীভাবে মঞ্চে উঠতে হবে, মঞ্চ থেকে কোনদিকে তাকিয়ে ছবি তুলতে হবে সেসবের পাঠও দেওয়া হয়। তাই-ই অক্ষরে অক্ষরে পালন করছিলেন সৌরভ শুক্ল। সেই সময়ে ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর উল্টোদিকে দাঁড়িয়ে যখন ঝুঁকে নমস্কার করছিলেন 'জলি এলএলবি' অভিনেতা, পাল্টা রাষ্ট্রপতিও ভদ্রতা দেখিয়ে খানিক ঝুঁকেছিলেন। আর তারপরেই বর্ষীয়ান এই বলি-অভিনেতার জন্য অপেক্ষা করছিল এক চমক।
সৌরভের কথায়, “রাষ্ট্রপতিজি খানিক ঝুঁকে, স্মিত হেসে ফিসফিসিয়ে আমাকে বললেন, ‘জজ সাহেব, স্রেফ আপনার অভিনয় দেখব বলে এই জলি এলএলবি ছবিটি আমি দু’দুবার দেখেছি।’ এইটে কিন্তু বড় ব্যক্তিগত কথা ছিল। ওঁর মুখ থেকে আসা এই কথা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। মানে...ভারতের রাষ্ট্রপতি তিনি একজন দর্শক হিসাবে এই কথা আমাকে বলছেন...আমি আনন্দে বিহ্বল হয়ে ওঁকে পাল্টা বলে উঠেছিলাম, ‘স্যার, আমার জন্যেই যদি আপনি দু’দুবার এই ছবি দেখে থাকেন তাহলে এই আনন্দে আমার সঙ্গে একবার হাত মেলাবেন কি? হেসে উঠে আমার বাড়ানো হাত ধরে পাল্টা চাপ দিয়েছিলেন তিনি...সেই ছবি আজও সযত্নে নিজের কাছে রেখে দিয়েছি আমি।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি