বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Carrying the Rumor Forward: Kartik Aaryan s Mom Approves of Sreeleela

বিনোদন | কার্তিক-শ্রীলিলার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে ইঙ্গিত অভিনেতার মা-র! সবকিছুই কি সত্যি না ছবির প্রচার পরিকল্পনা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ মার্চ ২০২৫ ২১ : ১৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: এইমুহূর্তে জোর চর্চায় কার্তিক আরিয়ান এবং দক্ষিণী অভিনেত্রী শ্রীলিলা। দিন কয়েক আগে কার্তিকের বাড়িতে পার্টি করতে দেখা গিয়েছিল তাঁর আগামী ছবির নায়িকাকে।  ‘পুষ্পা ২’ ছবির হিট আইটেম গান ‘কিসিক’-এর তালে নাচতে দেখা যায় শ্রীলীলাকে। সেই নাচের মুহূর্তে নিজে হাতে ক্যামেরাবন্দিও করেছেন কার্তিক। ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে আইটেম গান 'কিসিক'-এ নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। তারপর পরিচালক অনুরাগ বসুর আগামী ছবিতে কার্তিকের বিপরীতে জুটি বাঁধছেন তিনি। বর্তমানে কার্তিকের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের রসায়ন ঠিক কতদূর পৌঁছেছে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁর অনুরাগীরা। কারণ গুঞ্জন ছড়িয়েছে, অনুরাগ বসুর আগামী ছবির এই নতুন জুটি নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছেন! এই জল্পনা সপ্তাহ গড়ানোর আগেই ফের নতুন চর্চা। 


এবার শোনা যাচ্ছে, কার্তিকের মা নাকি এই প্রেমের কথা কবুল করেছেন প্রকাশ্যে। ছেলের এই সম্পর্কে নিজের সম্মতিও জানিয়েছেন। সম্প্রতি বলিউডের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কার্তিককে পাশে নিয়ে তার সঞ্চালনা করছিলেন করণ জোহরের। সেসব চলার ফাঁকেই দর্শকাসনে বসা কার্তিকের মা মালা তিওয়ারির উদ্দেশ্যে করণ প্রশ্ন রেখেন ছেলের বউ হিসাবে কেমন মেয়ে তাঁর পছন্দ?  “আমার ছেলের বৌ যেন ভাল চিকিৎসক হন।” এই কথা বলামাত্র সকলের নজর শ্রীলীলার উপর। কারণ দক্ষিণী নায়িকাও অভিনয়ের পাশাপাশি ডাক্তারি পড়ছেন!


মেয়ে কৃতিকা তিওয়ারিকে ডাক্তারি পড়িয়েছেন। মালার ইচ্ছে, বৌমাও চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করুন। এই প্রথম নয়। এর আগে কপিল শর্মার কমেডি শো-তে এসেও ছেলের বৌমা হিসাবে ডাক্তার কনে যে তাঁর ভারী পছন্দ হবে, সেকথাও খুল্লম খুল্লা জানিয়েছিলেন কার্তিকের মা।

 

তবে প্রশ্ন-ও উঠেছে। নিন্দুকরা বলাবলি করছেন, এইসবের পুরোটা আগামী ছবির প্রচার পরিকল্পনা নয় তো?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া