শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ মার্চ ২০২৫ ২০ : ৪৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ১১ থেকে ১৫ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৩ এ হারায় টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ভারত। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে চলেছে লর্ডস। কিন্তু বড় ধাক্কার মুখে এমসিসি। ৪ মিলিয়ন পাউন্ডের ক্ষতি হতে চলেছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৫.০৮ কোটি টাকা। তার কারণ জানেন? ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না ওঠায়।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এমসিসি টিকিটের দাম বেশি রেখেছিল। ভারতের খেলার বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে টিকিটের প্রিমিয়াম রেট রাখা হয়। রিপোর্টে বলা হয়েছে, 'আয়োজকরা টিকিটের দাম অনেক বেশি রেখেছিল। ভেবেছিল ভারতীয় ফ্যানদের চাহিদা মারাত্মক হবে। কিন্তু ভারতীয় দল ছিটকে যাওয়ায় ধাক্কা খায় এমসিসি। ভারত খেলবে ভেবে লর্ডসে প্রিমিয়াম মূল্যের টিকিট রাখা হয়েছিল। ভাবা হয়েছিল, চাহিদার তুলনায় টিকিট সাপ্লাই দেওয়া সম্ভব হবে না। কিন্তু টিম ইন্ডিয়া ছিটকে যাওয়ার পর টিকিটের দাম কমিয়ে দেওয়া হয়। তারপর টিকিট ৪০ থেকে ৯০ পাউন্ডের মধ্যে বিক্রি হয়েছে। যা আসল দামের থেকে প্রায় ৫০ পাউন্ড কম। যার ফলে আয়ে বড় ধাক্কা খেয়েছে।' বিশ্বক্রিকেটকে শাসন করে ভারত। এই ঘটনা থেকে আরও একবার সেটা প্রমাণিত হল। জুলাইয়ে ভারত-ইংল্যান্ডের মধ্যে একটি টেস্ট খেলা হবে লর্ডসে। প্রথম চার দিনের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে ভালই এগোচ্ছিল টিম ইন্ডিয়া। কিন্তু পরপর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকে ছিটকে দেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি