বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shah Rukh Khan and  Sanjay Leela Bhansali s movie Devdas forced hundreds of weddings in Mumbai to be postponed

বিনোদন | শাহরুখের এই ছবির জন্য বাতিল হয়েছিল বহু বিয়ে! কী এমন হয়েছিল? দু’দশক পর সামনে এল সত্যি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ মার্চ ২০২৫ ২০ : ৩৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: কখনও এমন শুনেছেন কোনও ছবির জন্য একটি বড় শহরের কয়েকশো বিয়ের অনুষ্ঠান পিছিয়ে গিয়েছে? কতকটা বাধ্য হয়েই! চব্বিশ বছর আগে এমন অদ্ভুত কাণ্ড ঘটেছিল খোদ মুম্বইয়ের মতো শহরে। এবং এর নেপথ্যে থাকা প্রধান ‘কালপ্রিট’ ছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি! ব্যাপারটায় জড়িত ছিলেন শাহরুখ খান-ও। সম্প্রতি, এক সাক্ষাৎকারে ‘দেবদাস’ ছবির প্রধান চিত্রগ্রাহক বিনোদ প্রধান এই ঘটনার কথা ফাঁস করেছেন। 

 

 

সেটা ২০০১ সাল। জোরকদমে শুটিং চলছে বনশালির ‘দেবদাস’ ছবির। মুখ্যভূমিকায় শাহরুখ খান, ঐশ্বর্য রাই এবং মাধুরী দীক্ষিত।  মুম্বইয়ের এক জায়গায় চন্দ্রমুখীর কোঠার জন্য ১ কিমি জুড়ে বিরাট এক রাজকীয় সেট তৈরি করিয়েছিলেন বনশালি। সেখানে কোথায় কোথায় আলো বসবে, ক্যামেরার ফ্রেম-ইত্যাদি এসব বোঝা, দেখার জন্য নিজের কয়েকজন সহকারীকে নিয়ে সেই সেটে হাজির হয়েছিলেন বিনোদ। এরপর সেটের অযত্ন দেখে হাঁ হয়ে যান তিনি। কীভাবে এত বিশাল সেট আলো দিয়ে সাজাবেন তিনি? অগত্যা শুরু তো করতেই হবে। তাই হল। অত বড় সেটে যে পরিমাণ আলো লেগেছিল, তার জন্য মুম্বই শহরের প্রায় অধিকাংশ জেনারেটর এনে হাজির করিয়েছিলেন বিনোদ। কারণ শুটিং চলবে বহুদিন। 

 

 

বিনোদ প্রধানের কথায়, “যার ফলে কী হল, এত জেনারেটর আটকে রইল অথচ বিয়েবাড়ি তো এই যন্ত্র ছাড়া অন্ধকার। কে জেনারেটর ছাড়া বিয়েবাড়ি অনুষ্ঠান আয়োজন করার  ঝুঁকি নেবে? ফলে পরপর বিয়ের অনুষ্ঠান বাতিল হতে থাকল। পিছিয়ে গেল মাসখানেক অথবা বছরখানেকের জন্য!” 

 

উল্লেখ্য, ৫০ কোটি বাজেটের ছিল ‘দেবদাস’। সেই সময়ে বলিউডের সবথেকে বেশি বাজেটের ছবি। ২০০২-এর কানস চলচ্চিত্র উৎসবে এই ছবির প্রদর্শিত হওয়ার পর ওই বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দেবদাস’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া