শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ মার্চ ২০২৫ ২০ : ০৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সাক্ষীর বিয়েতে তুমুল নাচে মেতে উঠলেন এমএস ধোনি। এটা শুনেই একটু খটকা লাগতে পারে। না, এই সাক্ষী সেই সাক্ষী নয়। তিনি ধোনির স্ত্রী নন, ঋষভ পন্থের বোন। বর্তমানে মুসৌরিতে রয়েছেন ধোনি, রায়নারা। মঙ্গলবার রাতে ঋষভের সঙ্গে ড্যান্স ফ্লোর মাতালেন ধোনি। সঙ্গী ছিলেন রায়না। এই ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে অবাক নেটিজেনরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর বোনের বিয়েতে যোগ দিতে সরাসরি দুবাই থেকে মুসৌরি উড়ে যান পন্থ। মেহেন্দি, সঙ্গীত এবং হলদির অনুষ্ঠানে যোগ দেন তারকা উইকেটকিপার। অনুষ্ঠানের ফটো এবং ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন ঋষভের বোন সাক্ষী। বুধবার দীর্ঘদিনের প্রেমিক অঙ্কিত চৌধুরীর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি।
বিয়েতে যোগ দিতে স্ত্রী সাক্ষীকে নিয়ে মঙ্গলবার বিকেলে মুসৌরি পৌঁছন ধোনি। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে উপভোগ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারই মধ্যে একটি ভিডিওতে ধোনি, রায়না এবং পন্থকে নাচতে দেখা যায়। কোনওরকম রাখঢাক, লজ্জা না করেই মন খুলে নাচতে দেখা যায় গুরু-শিষ্য জুটিকে। ছিলেন রায়নাও। বলিউডের ব্লকবাস্টার গান 'দমা দম মস্ত কালান্দার' গানের সঙ্গে লাফাতে দেখা যায় ধোনিকে। মাহিকে এইভাবে কখনও দেখা যায় না। মাঠে এবং মাঠের বাইরেও যথেষ্ট সংযত। কিন্তু পন্থের বোনের বিয়েতে যাবতীয় লজ্জা ত্যাগ করে উপভোগ করতে দেখা যায় ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ককে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আইপিএল শুরু হতে আর ১০ দিন বাকি। তারপরই আবার হলুদ জার্সিতে চেন্নাইয়ের উইকেটের পেছনে দেখা যাবে তাঁকে। তার আগে বন্ধু এবং শিষ্য পন্থের বোনের বিয়েতে চুটিয়ে আনন্দ করে নিলেন ধোনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি