শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১২ মার্চ ২০২৫ ২০ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ভারতে পা রাখতে চলেছেন লুই ফিগো, কার্লোস পুওল, ফার্নান্দো মরিয়েন্তেস, রিকার্ডো কুয়ারেসমারা।
আগামী ৬ এপ্রিল মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে মুখোমুখি হবেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলেনার প্রাক্তন ফুটবলাররা। এই উদ্যোগের পিছনে রয়েছে স্পোর্টস ফ্রন্ট। ইতিমধ্যেই খেলতে আসার ব্যাপারটা নিশ্চিত করেছেন ফিগোরা।
প্রসঙ্গত, ২০০০ সালে ফিফার ব্যালন ডি’অর খেতাব পেয়েছিলেন পর্তুগালের কিংবদন্তি ফিগো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দু’দলের হয়েই তিনি খেলেছেন। একাধিক লা লিগা খেতাবের পাশাপাশি ২০০২ সালে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিলেন। সেই ফিগো বলেছেন, ‘ভারত ফুটবল ভালবাসে। মুম্বইয়ে নামার অপেক্ষায় রয়েছি।’ আসছেন পুওলও। যিনি ক্লাব ফুটবলে খেলেছেন বার্সেলোনার হয়ে। বার্সার হয়ে অধিনায়ক হিসেবে ৬ বার লা লিগা জিতেছেন তিনি। স্পেনের হয়ে বিশ্বকাপ, ইউরো কাপ জিতেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। সেই পুওল বলছেন, ‘ফুটবলের প্রতি ভারতের প্যাশনটাই অন্যরকম। এবার সামনে থেকে তা দেখতে চাই।’
ফার্নান্দো মরিয়েন্তেস রিয়াল মাদ্রিদের হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। একাধিক গোল করেছেন। স্পেনের জাতীয় দলেও দীর্ঘদিন খেলেছেন। যিনি বলেছেন, ‘বিশ্বের অনেক বড় বড় স্টেডিয়ামে খেলেছি। এবার ভারতে খেলব।’
আসছেন কুয়ারেসমাও। যিনি পর্তুগালের ২০১৬ ইউরো জয়ী দলে ছিলেন। বার্সেলোনা ও পোর্তোর হয়ে একাধিক গোল আছে তাঁর। তিনি জানিয়েছেন, ‘ভারতের ফুটবল ভক্তদের কথা অনেক শুনেছি। এবার মুম্বইয়ে আসব শুনে উত্তেজিত।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি