শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | পাকিস্তানকে 'দরজি' হিসেবে মনে রাখবে ভারত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিভি চ্যানেলের ভিডিও

Sampurna Chakraborty | ১২ মার্চ ২০২৫ ১৮ : ৫৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে শেষ পর্যন্ত বিতর্কে মোড়া। আইসিসির মার্কি টুর্নামেন্টে ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। টুর্নামেন্ট শুরু হওয়ার পরও একের পর এক সমস্যা। শেষেও যা মিটল না। উঠে এলে আরও একটি নতুন বিতর্ক। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সমপ্তি অনুষ্ঠানে তাঁদের প্রতিনিধিকে এড়িয়ে যাওয়া নিয়ে আইসিসির সঙ্গে ঝামেলায় জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব দেবজিৎ সাইকিয়া এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহ মঞ্চে উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় পিসিবির কোনও প্রতিনিধিকে ডাকা হয়নি। অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। চিফ অপারেটিং অফিসার এবং টুর্নামেন্টের ডিরেক্টর সুমের আহমেদ দুবাইয়ে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁকে উপেক্ষা করে আইসিসি। এই নিয়ে আইসিসির থেকে কৈফিয়ত চেয়েছে পিসিবি। তারই মধ্যে একজন পাকিস্তানি ক্রিকেট বিশেষজ্ঞ জানান, বিসিসিআইয়ের জন্যই পিসিবির কর্তাকে উপেক্ষা করা হয়েছে। একইসঙ্গে দাবি করেন, ভারতীয় ক্রিকেটারদের সাদা ব্লেজারে আয়োজক দেশ হিসেবে চিরকাল পাকিস্তানের নাম লেখা থাকবে। এটা তাঁদের জয়।

টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে সংশ্লিষ্ট ক্রিকেট বিশেষজ্ঞ জানান, 'অবাক করার মতো বিষয়। কারা পোডিয়ামে থাকবে সেটা আইসিসি সিদ্ধান্ত নেয়। পিসিবি চেয়ারম্যান জানিয়ে দিয়েছিলেন, তিনি থাকতে পারবেন না। তবে আমার মনে হয়, ওনার দুবাইয়ে যাওয়া উচিত ছিল। সুমের আহমেদ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। কিন্তু স্টেজে ডেকে তাঁকে সম্মান জানানো হয়নি। গোটা টুর্নামেন্টে পাকিস্তানকে পেছনে ঠেলার চেষ্টা করেছে ভারত। পাকিস্তানে খেলতে যেতে চায়নি, পাকিস্তানের নাম লেখা জার্সি পরতে চায়নি। কিন্তু দিনের শেষে, পাকিস্তান জিতেছে। ভারতীয় দলের সাদা ব্লেজারে চিরকাল পাকিস্তানের নাম লেখা থাকবে।' এরই মজাদার উত্তর দেয় অ্যাঙ্কর। সবাইকে অবাক করে তিনি বলেন, 'অন্তত দরজি হিসেবে পাকিস্তানকে মনে রাখবে ভারত।' এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর শেয়ার হচ্ছে। প্রসঙ্গত, তাঁদের প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ না জানানোর জন্য লিখিত অভিযোগ জানায় পিসিবি। তার উত্তরে আইসিসির মুখপাত্র জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আয়োজক বোর্ডের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়। বোর্ডের বাকি কর্তারা স্টেডিয়ামে উপস্থিত থাকলেও, প্রোটোকল অনুযায়ী মঞ্চে ডাকা হয় না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া