বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Srabanti Chatterjee  on her son Jhinuk and shares her Holi memories of Childhood

বিনোদন | দোল ‘ভয়ঙ্কর’ ভালবাসেন, অথচ ছেলে ঝিনুকের সঙ্গে কেন কোনওদিন হুল্লোড় করে রং খেলেননি শ্রাবন্তী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১২ মার্চ ২০২৫ ১৮ : ৫০Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: পর্দার মতো বাস্তবেও রঙিন মানুষ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই রং খেলতে দারুণ ভালবাসেন। সময় সুযোগ পেলে খেলেনও চুটিয়ে।  কিন্তু ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় অর্থাৎ ঝিনুকের সঙ্গে সেভাবে রং খেলা হয় না শ্রাবন্তীর। কেন? কারণটা এবার নিজেই জানালেন অভিনেত্রী। 

 

উইন্ডোজ প্রযোজনা সংস্থা আয়োজিত দোল উৎসবে হাজির হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘আমার বস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে তাঁকে। বলাই বাহুল্য, এই বিশেষ দিনে রঙিন মেজাজে ধরা দিলেন শ্রাবন্তী।  নাচে-গানে, আবির খেলায় মেতে উঠলেন তিনি। আর এর মাঝেই জানালেন ছোটবেলায় ঠিক কীভাবে রং খেলতেন তিনি। শ্রাবন্তীর কথায়, “ছোটবেলায় আমি ভয়ঙ্কর রং খেলতাম। ওই যে রূপোলি, সোনালি রং পাওয়া যায় না... সেই রংও মাখতাম, মাখতাম। আমি নিজেই সবাইকে ধরে ধরে বলতাম, বেশি করে রং মাখাও আমাকে!  দিদি বা বন্ধুরা যেখানে রং থেকে দূরে পালাতো, আমি সেখানে নিজেকে রং মাখানোর জন্য সবাইকে জোর দিতাম। রং খেলতে আমি ভীষণ ভালবাসি।”

 

তা অভিনেত্রীর ছেলে ঝিনুকও কি তাঁর মায়ের মত এভাবে রং খেলে? খানিক থমকে শ্রাবন্তীর জবাব, “ঝিনুকের সঙ্গে আমার সেভাবে রং খেলা হয় না। ও আবির দিয়েই রং খেলতে ভালোবাসে। আমার মত এরকম দুষ্টু নয় ঝিনুক।”

 

তবে এখন নানান কাজ এবং শুটিংয়ের জন্য রং খেলতে পারেন না শ্রাবন্তী, সেই কারণে ছোটবেলার কাটানো দোলের দিনগুলোতে ওরকমভাবে রং খেলাকে খুব মিস করেন অভিনেত্রী। সুযোগ পেলে তাই রং খেলা ছাড়েন না। এই দোল উৎসবেও তাই হাসিমুখে আবির মাখলেন এবং হুল্লোড়ে মেতে সবাইকে রং মাখিয়ে দিলেন শ্রাবন্তী। প্রসঙ্গত, শ্রাবন্তী অথবা ঝিনুক কোনও ধরনের নেতিবাচক মন্তব্যেরই কর্ণপাত করেন না। সোশ্যাল মিডিয়ার মিম-ট্রোল আর ভাবায় না তাঁদের। নিজেদের মতো করে ভাল থাকতে ভালবাসেন তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া