শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১২ মার্চ ২০২৫ ১৮ : ১১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কড়া ভাষায় জবাব দিল আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মঞ্চে পিসিবি’র কোনও প্রতিনিধি না থাকার যে অভিযোগ তারা করেছে, তা মানতে একেবারেই রাজি নয় আইসিসি। প্রসঙ্গত, দুবাইয়ে ফাইনালে উপস্থিত ছিলেন পিসিবি’র সিওও ও চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর সুমেইর আহমেদ সঈদ। আর উপস্থিত ছিলেন পাক বোর্ডের তরফে উসমান ওয়াহলা। পাকিস্তানের অভিযোগ, সুমেইরকে মঞ্চে ডাকা হয়নি। পাল্টা আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর হওয়ায় সুমেইরকে মঞ্চে আমন্ত্রণ জানাতে হবে, তেমন কোনও নিয়ম নেই। আইসিসির এক আধিকারিক জানান, ‘সুমেইর পিসিবি’র এক কর্মচারী। উনি বোর্ডের আধিকারিক নন। খোঁজ নিয়ে দেখতে পারেন কবে কোন প্রতিযোগিতার ডিরেক্টর পুরস্কার মঞ্চে থেকেছে। আইসিসির আধিকারিক গৌরব সাক্সেনা এক বার এশিয়া কাপের ডিরেক্টর ছিলেন। তিনি কি পুরস্কার মঞ্চে ছিলেন? যা ইচ্ছা অভিযোগ করলেই তো হবে না। নকভিকে আমরা আমন্ত্রণ করেছিলাম। উনি আসেননি।’
প্রসঙ্গত, ফাইনালে পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিসিসিআই সভাপতি রজার বিনি ও বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া। মঞ্চের তিনি অতিথিই ছিলেন ভারতীয়।
কেন পিসিবি’র কোনও প্রতিনিধিকে ডাকা হয়নি আইসিসির কাছে তার জবাব চেয়েছিল পাক বোর্ড। তাদের এক আধিকারিক বলেন, ‘পিসিবি চেয়ারম্যান নকভি ফাইনালের দিন দুবাইয়ে থাকতে পারেননি। কারণ দেশের প্রাদেশিক মন্ত্রী হিসাবে পূর্বনির্ধারিত কিছু কাজ ছিল তাঁর। তবে সিওওকে পাঠানো হয়েছিল দুবাইয়ে। কিন্তু তাঁকে মঞ্চে ডাকা হয়নি।’ বিতর্কের মুখে আইসিসি জানিয়ে দেয়, নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেট বোর্ডের সভাপতি, সহ–সভাপতি, চেয়ারম্যান বা সচিবকে পুরস্কার মঞ্চে ডাকা যায়। তার বাইরে কাউকে সেখানে ডাকা যায় না। আইসিসি বলেছিল, ‘নিয়ম অনুযায়ী শুধু বোর্ড কর্তারাই পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে পারেন। পিসিবির অন্য কোনও কর্তাও ছিলেন না। পাকিস্তানই প্রতিযোগিতার মূল আয়োজক ছিল। পিসিবির পক্ষে কারও উপস্থিত থাকা উচিত ছিল।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি