শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ট্রেন্ড ভাঙছেন গম্ভীর, নতুন ভূমিকায় দেখা যাবে রোহিত-কোহলিদের হেড কোচকে

Sampurna Chakraborty | ১২ মার্চ ২০২৫ ১৭ : ৪১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে এখন কিছুদিনের বিরতি। আইপিএলের প্রস্তুতিতে ক্রিকেটাররা নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছে। তবে ছুটি নেই গৌতম গম্ভীরের। জুনে ভারতীয় দলের ইংল্যান্ড সফর রয়েছে। তার আগে ভারতের এ দলের সঙ্গে সফরে যাবেন রোহিত, বিরাটদের হেড কোচ। একটি রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রথম হেড কোচ হিসেবে ভারতীয় এ দলের সঙ্গে বিদেশ সফরে যাবেন গম্ভীর। গত কয়েক বছর ধরে জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমির কোচদের ভারতীয় এ দল এবং অনূর্ধ্ব-১৯  দলের সঙ্গে যেতে দেখা গিয়েছে। জুনিয়রদের সঙ্গে একাধিকবার সফরে গিয়েছেন রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ। দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর, জুনিয়র দলের দায়িত্ব বর্তায় লক্ষ্মণের ওপর। কিন্তু এবার সেই ট্রেন্ড ভাঙতে চান গম্ভীর। নিজের ইচ্ছার কথা বোর্ডকে জানিয়েও দিয়েছেন। 

টিম ইন্ডিয়ার হেড কোচ থাকাকালীন জুনিয়র দলের সঙ্গে বিদেশ সফরে যায়নি তাঁর পূর্বসূরিরা‌। এই রেকর্ড নেই রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড়ের। কিন্তু এবার সেই নজির গড়তে চলেছেন গম্ভীর। তবে শুধুমাত্র দর্শক হিসেবে দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন, না ভারতীয় এ দলের কোচ হিসেবে সেটা এখনও জানা যায়নি। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর লাল বলের ক্রিকেটে ভারতের উন্নতি চান গৌতি। সেই কারণেই ট্যালেন্ট পুল পরখ করে দেখতে চান। বোর্ডের এক সূত্র জানান, 'অস্ট্রেলিয়া থেকে ফেরার পর বোর্ডের সঙ্গে আলোচনা চলছে গম্ভীরের। ভারতের রিজার্ভ পুল দেখতে ভারতীয় এ দলের সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় ইচ্ছাপ্রকাশ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়েকজন ওয়াইল্ড কার্ড প্লেয়ার নেওয়ার জন্য জোর করেছিলেন গম্ভীর। ট্রফি জেতার পর ভবিষ্যতে ওর ভূমিকা আরও বাড়তে পারে।' গম্ভীর মনে করেন, ভারতীয় এ দলের সফর আরও বাড়াতে হবে। এখন যা হয়, সেটা যথাযত নয়। ভবিষ্যতে আরও সফর বাড়ানোর কথা জানান। দ্রাবিড় এনসিএ ছাড়ার পর ভারতের এ দলের সফর কমে গিয়েছে। সেই কারণেই দলের সঙ্গে গিয়ে পুরো পরিস্থিতি বুঝতে চান গম্ভীর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া